এবার ‘২’ ও ‘০’-এর জায়গায় রোনালদো ব্যবহার করেছেন ২০০২ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-জার্মানি ম্যাচের স্কোর লাইন। যে ম্যাচটিতে জার্মানদের ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
নতুন বছরের শুভেচ্ছা জানাতে টোনি ক্রোস ব্যবহার করেছেন ২০১৪ বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচের স্কোর লাইন। স্বাভাবিকভাবেই বিষয়টি গায়ে লেগেছে ব্রাজিলিয়ানদের। জার্মান মিডফিল্ডার তার টুইটকে ‘মজা’ উল্লেখ করলেও রোনালদো ঠিকই দিয়েছেন কড়া জবাব। ব্রাজিলিয়ান কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রোসের পথে হেঁটে দিয়েছেন ২০১৭ সালের শুভেচ্ছা। এবার ‘২’ ও ‘০’-এর জায়গায় রোনালদো ব্যবহার করেছেন ২০০২ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল-জার্মানি ম্যাচের স্কোর লাইন। যে ম্যাচটিতে জার্মানদের ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
ক্রোস তার টুইটে ২০১৭-এর ২০ ঠিক রেখে ‘১’ আর ‘৭’ বুঝিয়েছিলেন বেলো হরিজোন্তের ব্রাজিল-জার্মানি ম্যাচের স্কোর লাইন (ব্রাজিল ১-৭ জার্মানি)। ওই দুটি সংখ্যা বোঝাতে প্রথমে ব্রাজিলের পতাকার পর বসান জার্মানির পতাকা। রোনালদো এবার ১৭ ঠিক রেখে ‘২’ ও ‘০’তে বসিয়েছেন ব্রাজিল ও জার্মানির পতাকা। ২০০২ সালে কোরিয়া-জাপানের বিশ্বকাপের যে ফাইনালে ব্রাজিলের ২-০ গোলের জয়ের পথে দুটো গোলই করিয়েছিলেন এই কিংবদন্তি স্ট্রাইকার।
নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে রোনালদো শুভেচ্ছা জানিয়েছেন ক্রোসকে এই লিখে, ‘নতুন বছরের শুভেচ্ছা ক্রোস।’ তার আগে ২০১৭ সাল বোঝাতে বিশ্বকাপ ফাইনালের ওই স্কোর লাইন। গোল ডটকম
/কেআর/







