শুক্রবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ১৮:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:১০

শুক্রবার শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এর আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায়  শুরু হচ্ছে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবল। কাল শুক্রবার  সকাল ৯ টা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের কৃত্রিম টার্ফে শুরু হবে এবারের টুর্নামেন্ট।

এতে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় ২৪ টি দল অংশ নিচ্ছে।  দলগুলো হলো-সমকাল, এসএ টিভি, দ্য ইন্ডিপেনডেন্ট, যমুনা টিভি, ইন্ডিপেনডেন্ট টিভি, সকালের খবর, চ্যানেল আই, সময় টিভি, সংবাদ, মাছরাঙা টিভি, বাংলাভিশন, বাংলাদেশ প্রতিদিন, আলোকিত বাংলাদেশ, ডেইলি স্টার, নয়া দিগন্ত, জি টিভি, যুগান্তর, জনকণ্ঠ, বৈশাখী টিভি, কালের কণ্ঠ, জাগোনিউজ-২৪,এটিএন বাংলা , ঢাকা ট্রিবিউন, বিডিনিউজ-২৪।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে কুল-বিএসজেএ মিডিয়া ফুটবলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং)  জেসমিন জামান। এছাড়া বিএসজেএ-এর ভারপ্রাপ্ত সভাপতি অঘোর মন্ডল, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্টের আহবায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব এসএম সুমন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন করা হয়।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী