মেসিকে চিনতেন না আগুয়েরো

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫৬

মেসিকে চিনতেন না আগুয়েরো বার্সেলোনার মূল দলে অভিষেক হওয়ার আগেই লিওনেল মেসি নামটা ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎ গতিতে। সের্হিয়ো আগুয়েরো অবশ্য চিনতেন না তাকে। এমনকি যুব দলে একসঙ্গে খেলতে গিয়েও ম্যানচেস্টার সিটি তারকার মনে প্রশ্ন ছিল, ‘এই ছেলেটি কে?’

আর্জেন্টিনা দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন এখন মেসি-আগুয়েরো। দুজনের বন্ধুত্বটাও দারুণ। ক্যারিয়ারের শুরুর দিকের দৃশ্যটা কিন্তু এমন ছিল না। আগুয়েরো তো চিনতেনই না মেসিকে। অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা একসঙ্গে। মেসি তখন বার্সেলোনায় আলো ছড়াতে শুরু করেছেন একটু একটু করে। সেই আলো অবশ্য পড়েনি আগুয়েরোর ওপর। ‘ফিফা ডটকমে’ মেসির সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের স্মৃতি রোমন্থন করেছেন ম্যানসিটি ফরোয়ার্ড এভাবে, ‘অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে আমরা সবাই দুপুরের খাবার খাচ্ছিলাম। লিওনেল আমার পাশেই বসেছিল। আমার অন্য সব সতীর্থরা ওর বুট নিয়ে আলোচনা করছিল খুব। আর আমি কিছুতেই মেলাতে পারছিলাম না ওটা (বুট জোড়া) ও কীভাবে জোগার করল। কে এই ছেলে?’

আগুয়েরোর বয়স তখন ১৭। ক্লাব ফুটবলে সে সময় তিনি খেলতেন ইন্দিপেন্দিয়েন্তের হয়ে। যদিও লা লিগা ফুটবলের একবারেই কোনও খোঁজ খবর রাখতেন না তিনি। তাই অচেনা সেই ছেলেটিকে প্রশ্ন করে বসেন, ‘তোমার নাম কি?’। এর পর তাদের আলোচনাটা কেমন ছিল, শুনুন আগুয়েরোর মুখ খেকেই, “নাম জিজ্ঞেস করার পর উত্তরে ও বলেছিল, ‘লিওনেল, লিওনেল’, যদিও আমার কোনও ধারণা ছিল না ওর সম্পর্কে। আমি শুধু জানার চেষ্টা করছিলাম বুট জোড়া ও কীভাবে পেল। এর পর আমার এক সতীর্থ আমাকে বলেছিল, ‘তুমি ওকে চেনো না? ও হলো মেসি, বার্সেলোনার খেলোয়াড়।’ তখনই আমি বুঝতে পারি ও কে।”

আগুয়েরো মেসিকে না চিনলে কী, আর্জেন্টাইন অধিনায়ক কিন্তু ঠিকই চিনতেন ম্যানসিটি তারকাকে। কথার শেষে সেটাও জানিয়ে রাখলেন আগুয়েরো, ‘একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে, ও (মেসি) কিন্তু ঠিকই জানতো আমি কে!’ ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম