ববি চার্লটনের রেকর্ড স্পর্শ করলেন রুনি

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৭, ২০:৪২আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ২০:৪২

রেকর্ড স্পর্শ করা গোলটি উদযাপন করলেন রুনি রিডিংয়ের বিপক্ষে গোল করে ফুটবল গ্রেট স্যার ববি চার্লটনের ২৪৯ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্লাব অধিনায়ক।

শনিবার রিডিংয়ের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২৪৯তম গোল করলেন ওয়েন রুনি। ক্লাবের সর্বকালের শীর্ষ গোলের রেকর্ডও যুগ্মভাবে দখল করেছেন ইংলিশ তারকা।

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত স্যার ববি চার্লটনের গড়া রেকর্ডটি থেকে এক গোল পিছিয়ে জ্যাপ স্ট্যামের দলের বিপক্ষে এফএ কাপের তৃতীয় রাউন্ডে নামেন রুনি। তিনিই ইউনাইটেডকে ১-০ গোলে এগিয়ে দেন এবং লিজেন্ডারি ক্লাব ডিরেক্টরের পাশে বসেন।

হুয়ান মাতার বানিয়ে দেওয়া বলে লক্ষ্যভেদ করেন রুনি। ম্যাচ ঘড়িতে তখন মাত্র ৭ মিনিট। ম্যানইউ অধিনায়কের গোলে ওল্ড ট্রাফোর্ডে উল্লাসে ফেটে পড়ে ক্লাব সমর্থকরা। এরপর ১৫ মিনিটে অ্যান্থনি মার্শারে গোলে ২-০ ব্যবধানে বিরতিতে যায় ম্যানইউ। শেষ ৪৫ মিনিটে মার্কুস রাশফোর্ডের জোড়া গোলে ৪-০ তে জিতে এফএ কাপে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশন শুরু করল রেড ডেভিলরা।

২০০৪ সালে এভারটন থেকে দুই কোটি ৭০ লাখ পাউন্ডে ইউনাইটেডে চুক্তিবদ্ধ হন রুনি। চার্লটনের চেয়ে ২১৫ ম্যাচ ও চার বছর কম খেলেই ক্লাবের সর্বোচ্চ গোলদাতার যৌথ আসনে বসলেন তিনি। মাত্র ৫৪৩ ম্যাচ লেগেছে তার রেকর্ড স্পর্শ করতে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের