X
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির গোলে হার এড়াল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ০৪:৫১আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৫৭

সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করলেন মেসি লিওনেল মেসির চমৎকার ফ্রি কিক গোলে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র নিশ্চিত করল বার্সেলোনা। কিন্তু ভিয়ারিয়ালের মাঠে জিততে ব্যর্থ হওয়ায় বেশ ক্ষতি হলো তাদের। লা লিগার শিরোপা অক্ষুণ্ন রাখার আশায় আরেকবার ধাক্কা খেল মেসি-সুয়ারেসরা। অন্যদিকে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদের দাপট আরও বেড়ে গেছে।

শনিবার গ্রানাদার বিপক্ষে উড়ন্ত জয়ে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড স্পর্শ করেছিল রিয়াল। ভিয়ারিয়ালের মাঠে রবিবার তারই পাল্টা জবাব দেওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নেমেছিল কাতালান জায়ান্টরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে নিকোলা সানসোনের গোলে পিছিয়ে পড়ে লুইস এনরিকের শিষ্যরা। এমনকি হারের শঙ্কায় পড়েছিল তারা। তবে মেসির অসাধারণ ফ্রি কিক বাঁচিয়ে দেয় বার্সাকে।

৪৯ মিনিটে আলেহান্দ্রো পাতোর চতুর পাসে ডি বক্সের ভেতরে বল খুঁজে পান সানসোন। ডান প্রান্ত থেকে মাটি কামড়ানো কোনাকুনি শটে ভিয়ারিয়ালকে এগিয়ে দেন তিনি। এতে করে  ২০০৮ সালের পর বার্সার বিপক্ষে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ইয়েলো সাবমেরিনরা। কিন্তু ৯০ মিনিটে গোল করে সেটা আর হতে দেননি আর্জেন্টাইন জাদুকর। মেসির কাছে শেষ মুহূর্তে গোল হজমের সঙ্গে ভিয়ারিয়ালের হতাশায় যুক্ত হয় ইনজুরি সময়ে জাউমে কোস্তার লাল কার্ড। 

নতুন বছরের পথচলা এখনও আনন্দের করতে পারল না বার্সা। তিনদিন আগে কোপা দেল রেতে অ্যাথলেতিক বিলবাওর মাঠে হেরে এসেছিল তারা। এবার টানা দ্বিতীয় ম্যাচ জয়হীন থাকল কাতালান ক্লাবটি।

এ ড্রয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার (৩৬) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে তারা, আর এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে রিয়াল (৪০)। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক