‘জেতার যোগ্য ছিল বার্সেলোনা’

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১১:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১২:৪০

‘জেতার যোগ্য ছিল বার্সেলোনা’ লা লিগায় হারের লজ্জা থেকেই বাঁচলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসির শেষ মুহূর্তের চমৎকার ফ্রি কিকে ড্র নিশ্চিত করে কাতালানরা। তবে আক্ষেপ করে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন ম্যাচটি জেতার যোগ্য ছিল বার্সেলোনা।
লা লিগায় হারের লজ্জা থেকেই বাঁচলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসির শেষ মুহূর্তের চমৎকার ফ্রি কিকে ড্র নিশ্চিত করে কাতালানরা। এই ড্রয়ে অবশ্য শিরোপা অক্ষুণ্ন রাখার মিশন আরেকবার ধাক্কা খেলো জায়ান্টদের। তবে আক্ষেপ করে বার্সা কোচ লুইস এনরিকে বলেছেন ম্যাচটি জেতার যোগ্য ছিল বার্সেলোনা। তার মতে, ‘দলটি আরও পাওয়ার যোগ্যতা রাখে। আমরা ম্যাচটি জিততে পারতাম। তবে ফুটবলে সব সময় সঠিক কিছু হয় না।’
বছরের শুরুটা হার দিয়েই শুরু করেছিল এনরিকের শিষ্যরা। অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে হারের ব্যবধানটা ছিল ২-১। তাই পরের মাঠে বেশি পয়েন্ট না পাওয়াতে হতাশাই ঝরেছে কোচের কণ্ঠে, ‘বিলবাওয়ের বিপক্ষেও আমরা ভালোই ছিলাম। অনেক সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু ওই ম্যাচে শেষ দিকে সেভাবে ছন্দ ধরে রাখতে পারিনি।’
বর্তমানে তৃতীয় স্থানে থাকলেও বার্সা কোচ মনে করেন উন্নতির সুযোগ আছে তাদের, ‘এখনও অনেক খেলা বাকি। আমরা এর জন্যই লড়বো। আমরা উন্নতি ধরে রাখতে আর ফর্মে ফিরতে চেষ্টা করবো। তবে এটাও মাথায় রাখতে হবে যে ফুটবলে সব চেয়ে কঠিন বিষয় হলো-গোল করা।’   
/এফআইআর/
 
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম