ঢাকা লিগগুলোরও দায়িত্ব নিল সাইফ পাওয়ারটেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫৯

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা শীর্ষ স্তরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও অন্য টুর্নামেন্টে বাফুফে নিয়মিত স্পনসর পেলেও ঢাকা মহানগরীর প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্য প্রতিযোগতার স্পনসর নিয়মিত পায়নি। সেই ঘাটতি দূর করতে আজ সাইফ পাওয়ারটেকের সঙ্গে চার বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে বাফুফের মহানগরী ফুটবল লিগ কমিটি। 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহানগরী ফুটবল লিগ কমিটির অফিসটিও এ উপলক্ষে আধুনিকায়ন করা হয়। চুক্তির অঙ্ক নির্ধারিত হয়নি, তবে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে মৌসুমের শুরুতে বাজেট দেওয়া হবে স্পনসরদের। তারা সেটি যাচাই-বাছাই করে অর্থ প্রদান করবে।

মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ বলেন, ’৩৭-৩৮ বছর আগে এটি যখন ডামফা অফিস ছিল সেই যাত্রা শুরুর সময়ও আমি ছিলাম। এতদিন পরও আমি আছি এবং নতুনভাবে সবকিছু শুরু হচ্ছে, আমি দায়িত্ব নিতে চাইনি। কিন্তু  বাফুফে সভাপতি অনুরোধ করাতে দায়িত্ব নিয়েছি। আজ যে যাত্রা শুরু হলো, তাতে আশা করি সকল ক্লাব একসঙ্গে থেকে সহযোগিতা করবে। খেলোয়াড় তৈরি হবে এখান থেকে। আমরাই জাতীয় দল, বিপিএল ও বিসিএলের জন্য খেলোয়াড় সরবরাহ করব। তবে সভাপতির প্রতি অনুরোধ আপনি এদিকে নজর রাখবেন, এখানে মাঝে মাঝে আসবেন, ক্লাবগুলোর প্রতি দৃষ্টি রাখবেন।’

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, ফুটবলের উন্নয়নে তিনি  ও তার প্রতিষ্ঠান সর্বদাই তৈরি। তিনি বক্তব্যে জানান, ‘আমরা  ফুটবলের সঙ্গে আছি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অব্যাহত কাজ করছি। আমরা মনে করি, এখান থেকে বিপিএল ও বিসিএলের খেলোয়াড় আসবে। আমাদের পক্ষে যতটুকু করার আমরা করব।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আশা প্রকাশ করেন নতুন খেলোয়াড় আসার পথ তৈরি হবে, ‘নতুন লিগ কমিটির অফিস হলো, যার মাঝে হারুন ভাই নতুন  সূচনা নিয়ে এসেছেন। বাফুফের যা যা করার দরকার করবে,  ঢাকার ৪৮টি ক্লাব অন্য অর্থে ফুটবলের মেরুদণ্ড। আপনারা ভালো খেলোয়াড় বানান, পরবর্তীতে বড় ক্লাবগুলো খেলোয়াড়দের কিনে নেবে। ৪৮টি ক্লাবকে অনুরোধ করব, শৃঙ্খলাহীন হবেন না।  আপনাদের ওপর কোনও কিছু চাপিয়ে দেওয়া হবে না।  বাইলজের বাইরে কোনও কিছু মেনেও নেওয়া হবে না। বাইলজের বাইরে আমরা কেউ যাব না।’

হারুনুর রশিদ বলেন, ‘এখন থেকে নিয়মিতভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ হবে।’ 

উল্লেখ্য সাইফ পাওয়ারটেক এর আগে বাফুফের কাছ থেকে চার বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্বত্বও কিনে নিয়েছে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম