ধ্বংস করে দেওয়া হলো মেসির মূর্তি!

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০১৭, ১১:১৩আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১১:১৮

ধ্বংস করে দেওয়া হলো মেসির মূর্তি! দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছে লিওনেল মেসির মূর্তি। মূর্তিটির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি সেই অংশও সেখানে নেই।

কোপা আমেরিকার ফাইনালে হারের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। ওই অবস্থায় মান ভাঙিয়ে তাকে দলে ভেড়াতেই বুয়েন্স এইরেসে নির্মাণ করা হয়েছিল মেসির অবিকল একটি মূর্তি। উদ্দেশ্য ছিল মেসির কীর্তিকে সম্মান জানানো। আর সেই মূর্তিকেই কিনা ধ্বংস করে দিয়েছে কিছু দুষ্কৃতকারী!

মূর্তিটির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। সোমবার এমনই ঘটনা ঘটেছে। সেই মূর্তির উপরের অর্ধেক অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনকি সেই অংশও সেখানে নেই।

ঘটনার সত্যতা স্বীকার করে বিবৃতিও দেওয়া হয়েছে বুয়েন্স এইরেস শহরের স্থানীয় সরকারের পক্ষ থেকে, ‘লিওনেল মেসির মূর্তিটি দুষ্কৃতকারীর হামলার শিকার হয়েছে। তার উপরের অর্ধেক অংশ উধাও।’

অর্ধেক অংশ ধ্বংস করা হলেও বিবৃতিতে আরও বলা হয়, ‘মূর্তিটি সংস্কারের কাজ শুরু করা হবে।’

মেসির মান ভাঙাতে মূর্তিটি নির্মাণ করা হলেও এর উন্মোচনের পরই ব্যাপক রোষানলের মুখে পড়েছিলেন বুয়েন্স এইরেসের মেয়র।

/এফআইআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম