হেরেও কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৭, ১৯:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৯:৩৫

গোলের পর অ্যাতলেতিকো মাদ্রিদের উৎসব কোপা দেল রে’র শেষ ষোলোর দ্বিতীয় লেগে লা পালমাসের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এর পরও দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে শেষ দুই মিনিটের নাটকীয়তায় হেরে গেছে অ্যাতলেতিকো। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে তৃতীয় হওয়া আন্তোয়ান গ্রিয়েজমানের লক্ষ্যভেদে ৪৯ এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। যদিও মার্কো লিভাজার গোলে ৫৭ মিনিটে সতায় ফেরে লা পালমাস। লিড নিতে সময় লাগেনি ডিয়েগো সিমিওনের দলের। ৬১ মিনিটে ব্যবধান ২-১ করেন আনহেল কোরেয়া।

জয়টা এর পর সময়ের অপেক্ষা মনে হচ্ছিল অ্যাতলেতিকোর। ৮৯ মিনিট পর্যন্তও যে এগিয়ে ছিল তারা। কিন্তু শেষ বাঁশি বাজার আগে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় একেবারে। ৮৯ মিনিটে লিভাজার গোলে সমতায় ফেরা পালমাস উল্টো জয় নিশ্চিত করে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মাতেও এসেকিয়েল গার্সিয়ার লক্ষ্যভেদে। রোমঞ্চকর এই জয়ের পরও লাভ হয়নি সফরকারীদের। দ্বিতীয় লেগ জিতলেও প্রথম লেগের ব্যর্থতায় তারা ছিটকে যায় কোপা দেল রে থেকে। বিপরীতে হেরেও প্রথম লেগ ২-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ আট নিশ্চিত করে অ্যাতলেতিকো। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম