ভবিষ্যৎ নিয়ে স্ট্রাউসের সঙ্গে বৈঠকে বসবেন কুক

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ২২:৫১আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ২২:৫৩

 ভবিষ্যৎ নিয়ে স্ট্রাউসের সঙ্গে বৈঠকে বসবেন কুক ভারত সফরে টেস্টে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই গুঞ্জন হচ্ছিল ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুককে নিয়ে। এমনকি নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ভবিষ্যৎ নির্ধারণ নিয়েই শুক্রবার ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইংল্যান্ড অধিনায়ক কুক।

যদিও অধিনায়কত্বের বিষয়টি বৈঠকের পর মীমাংসা হবে কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর কুক বলেছিলেন, ‘আমাকে হয়তো ভেবে দেখতে হবে যে ইংল্যান্ড ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে আমি যোগ্য কিনা।’

কুক নিজেকে প্রশ্নবিদ্ধ করলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে সেরকম কোনও বাতাস বইছে না। তারা আপাতত কোনও পরিবর্তনের পক্ষে নয়। হেড কোচ ট্রেভর বেইলিস, সহকারী কোচ পল ফাব্রেসসহ সবাই চান টেস্ট দলের নেতৃত্বে কুকই থাকুক। এমনকি বর্তমান দলের অনেকেই বলেছেন তাদের আস্থা রয়েছে কুকের ওপর। যদিও পরিপূর্ণ চিত্র পাওয়া যাবে শুক্রবারের বৈঠকের পরই!

/এফআইআর/       

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী