রোনালদোর স্বপ্নে কনফেডারেশন্স কাপ জয়

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ২১:১৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ২১:১৫

ক্রিস্তিয়ানো রোনালদো এ বছর প্রথমবার কনফেডারেশন্স কাপে খেলবে পর্তুগাল। আর তাদের তারকা ফরোয়ার্ডের স্বপ্ন রাশিয়ায় হতে যাওয়া এ প্রতিযোগিতার শিরোপা জয়।

ক্রিস্তিয়ানো রোনালদোর মতে, কনফেডারেশন্স কাপে পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারলে সেটা হবে স্বপ্নপূরণ। ৩১ বছর বয়সী তারকা গত বছর ব্যালন ডি’অরের পর নতুন বছরে পেয়েছেন ফিফা বেস্ট অ্যাওয়ার্ড। আর গত ইউরোতে পর্তুগালকে জিতিয়েছেন শিরোপা।

এরই ধারাবাহিকতায় এবার কনফেডারেশন্স কাপে দারুণ কিছু করতে চান তিনি, ‘প্রথমবার কনফেডারেশন্স কাপ ট্রফির জন্য লড়তে যাচ্ছে পর্তুগাল। এটা দারুণ ব্যাপার হবে। অবশ্যই, জেতার স্বপ্নই দেখি। কিন্তু আমরা জানি সেখানে কয়েকটি সেরা দল আছে, তাই প্রতিদ্বন্দ্বিতা কঠিন হবে। কিন্তু ফুটবলে সবকিছু সম্ভব।’

প্রথমবার কনফেডারেশন্স কাপে খেলতে যাওয়া ইউরোপীয় চ্যাম্পিয়নরা ‘এ’ গ্রুপে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া, নিউজিল্যান্ড ও মেক্সিকোর।

‘বি’ গ্রুপে কোপা আমেরিকাজয়ী চিলি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়নরা লড়বে।

রেকর্ড চারবার শিরোপা জেতা ব্রাজিল এবার খেলতে পারবে না। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় ১৯৯৫ সালের পর প্রথমবার কনফেডারেশন্স কাপে দর্শক হতে হবে বর্তমান চ্যাম্পিয়নকে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের