‘মেসি বার্সেলোনাতেই থাকবে’

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৪২

‘মেসি বার্সেলোনাতেই থাকবে’ গুঞ্জনটা থামছে না কিছুতেই। চলতি চুক্তির মেয়াদ শেষেই লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে যাবেন, স্প্যানিশ সংবাদমাধ্যমের এই খবরকে অবশ্য পাত্তা দিচ্ছেন না হাভিয়ের মাসচেরানো। বার্সেলোনা ডিফেন্ডারের বিশ্বাস তার আর্জেন্টাইন সতীর্থ থাকবেন ন্যু ক্যাম্পেই।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি ২০১৮ সাল পর্যন্ত। চুক্তির এই মেয়াদ শেষে আর্জেন্টাইন অধিনায়ক ন্যু ক্যাম্পকে বিদায় জানাবেন, এই ছিল মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর। তখন থেকেই শুরু মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনা। বার্সেলোনা কর্তৃপক্ষ চুক্তি নবায়নের কথা অনেক দিন ধরে শোনালেও এখন পর্যন্ত কোনও আলোচনায় বসতে পারেনি তারা। তাই গুঞ্জনটা থামছে না কিছুতেই। মাসচেরানো অবশ্য গুঞ্জনে কান দিচ্ছেন না একেবারেই। তার বিশ্বাস মেসি থাকবেন ন্যু ক্যাম্পেই, কারণ, ‘আমার কোনও সন্দেহ নেই মেসি এবং ক্লাব একে অন্যের পরিপূরক। মেসির যেমন দরকার বার্সেলোনাকে, বার্সেলোনারও দরকার মেসিকে। দুই পক্ষের সম্পর্ক এখন পর্যন্ত সত্যি দুর্দান্ত।’

মেসি তার ভবিষ্যৎ নিয়ে অনেকবারই একটা কথা শুনিয়েছেন। অন্য কোনও ক্লাবে যাওয়ার ইচ্ছা আছে কিনা, এমন প্রশ্নে সব সময় বলেছেন, ‘ক্যারিয়ার শেষ করতে চাই বার্সায়।’ মাসচেরানোও মনে করেন তেমনটাই, ‘আশা করছি মেসি এখানেই খেলবে সব সময়। ওর জন্য এর চেয়ে ভালো জায়গা আর নেই। যদিও এই বিষয়টা দেখভাল করবে শুধুমাত্র বার্সেলোনা।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক