রিয়ালের কোপা দলে ফিরলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪

ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগালের তারকা ফুটবলারকে কোপা দেল রে থেকে বিশ্রাম দিয়েছিলেন জিনেদিন জিদান। কিন্তু সেভিয়ার কাছে লা লিগায় হারের পর সিদ্ধান্ত বদলালেন রিয়াল মাদ্রিদের কোচ।

রিয়াল মাদ্রিদের কোপা দেল রের দলে ক্রিস্তিয়ানো রোনালদো ফিরেছেন। সেল্তা ভিগোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের জন্য ঘোষিত ১৯ জনের দলে রাখা হয়েছে তাকে। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে দুইটায় সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতিপক্ষকে স্বাগত জানাবে ইউরোপ চ্যাম্পিয়নরা।

কোপার শেষ ষোলোতে সেভিয়ার বিপক্ষে দুই লেগেই বিশ্রামে ছিলেন রোনালদো। তাকে ছাড়া প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর দ্বিতীয় লিগে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। কিন্তু পর্তুগিজ তারকা দলে থেকেও সেভিয়ার বিপক্ষে লিগ ম্যাচটি জেতাতে পারেননি। ৪০ ম্যাচ পর হেরে যায় রিয়াল। তবে সেই হারের ব্যথা ভুলে এবার সেল্তার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রিয়াল।

১৯ জনের শক্তিশালী দল থেকে বাদ পড়েছেন দানি কারভাহাল। এছাড়া গ্যারেথ বেল, পেপে ও হামেস রদ্রিগেস তো ইনজুরির কারণে আগেই দলের বাইরে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম