মেসির কাছেও রোনালদো ‘অসাধারণ খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ২০:০১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:০৩

মেসির কাছেও রোনালদো ‘অসাধারণ খেলোয়াড়’ একে অন্যের ‘শত্রু’, পেশাদারী ক্যারিয়ারে তো বটেই। যদিও ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে মোটেও এমনটা মনে করেন না লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বরং সম্মান করেন পর্তুগিজ যু্বরাজকে। সবচেয়ে বড় কথা হলো মেসির কাছেও রোনালদো ‘অসাধারণ খেলোয়াড়’।

এবার ব্যালন ডি’অরের পর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও মেসি হারিয়েছেন রোনালদোর কাছে। ব্যক্তিগত পারফরম্যান্সে তাদের লড়াই হয় রোজ। গোটা ফুটবল বিশ্ব তাদের ব্যক্তিগত দ্বৈরথে হয় মুগ্ধ। ফুটবলের অলিগলিতে ঘুরপাক খায় একটাই প্রশ্ন, কে সেরা-মেসি নাকি রোনালদো? নানা জনের নানা মত থাকলেও মেসির কাছে কিন্তু রোনালদো অসাধারণ। ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে দেওয়া সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ উইঙ্গার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা একে অন্যকে সম্মান করি। আমার চোখে সে অসাধারণ এক খেলোয়াড়, যার আছে দুর্দান্ত সব অর্জন।’

এবারই প্রথম নয়, এর আগেও রোনালদো সম্পর্কে প্রায় একই কথা শোনা গেছে মেসির মুখ থেকে। বরাবরই বিনয়ী মেসি ‘সেরা খেলোয়াড়’ হিসেবে চিহ্নিত করেছেন রোনালদোকে। তাছাড়া ফুটবলপ্রেমিরা তাদের দ্বৈরথ নিয়ে অনেক কথা কাটাকাটির জন্ম দিলেও ব্যক্তিগত জীবনে যে তারা একে অন্যকে সম্মান করেন, সেটা আরেকবার মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম