এখনও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ২০:২৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ২০:৩৩

এখনও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন মেসি টানা তিন বছরে হেরেছেন তিন ফাইনাল। এমনকি হতাশায় জাতীয় দল আর্জেন্টিনা থেকে অবসর পর্যন্ত নিয়ে ফেলেছিলেন লিওনেল মেসি! বারবার ধাক্কা খাওয়ার পরও আশা হারাননি তিনি। এখনও আর্জেন্টিনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন বার্সেলোনা ফরোয়ার্ড।

২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হারে জার্মানির বিপক্ষে। পরের দুই বছর কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে রক্তাক্ত হয় আর্জেন্টাইনদের হৃদয়। মেসিকে নিয়ে তারা স্বপ্ন দেখলেও পূরণ হচ্ছে না তা। বার্সেলোনা ফরোয়ার্ডও জানেন তার দেশের মানুষের প্রত্যাশা। নিজেও তো চান দেশের হয়ে একটি শিরোপা। শত চেষ্টার পরও হচ্ছে না, ফুটবলদেবতা তাদের হতাশ করছেন শেষ মুহূর্তে। টানা তিন বছর কষ্টের নীল স্রোতে ভেসে বেড়ালেও স্বপ্ন এখনও বুকে লালন করছেন মেসি।

ব্রিটিশ ম্যাগাজিন ‘কোচ’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘(২০১৬ সালের কোপা) ফাইনালে হতাশজনক হারের পর ভাবার মতো যথেষ্ট সময় আমি পেয়েছিলাম। তা ছাড়া মানুষজনের সঙ্গে কথা হয়েছিল আমার, তাতে আমার মনে হয়েছিল সিদ্ধান্তটা পাল্টানো উচিত।’ আর্জেন্টিনা জাতীয় দলে দ্বিতীয় অধ্যায় শুরুর গল্প শোনানোর সঙ্গে স্বপ্নটাও ভাগাভাগি করলেন তিনি এভাবে, ‘এখনও আমার প্রত্যাশা অনেক বড়, এখনও আমি স্বপ্ন দেখি আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতার।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের