সমাধান খুঁজছেন জিদান

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০১৭, ১১:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:৫৫

জিনেদিন জিদান হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল রিয়াল মাদ্রিদ। উঠে দাঁড়াতে পারছে না তারা। ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া দলটি হেরেছে টানা দ্বিতীয় ম্যাচ। কোথায় সমস্যা? জয়ের ধারায় ফিরতে আত্মবিশ্বাসী কোচ জিনেদিন জিদান সমাধান খুঁজতে শুরু করে দিয়েছেন।

ঘরের মাঠে ২-১ গোলে বুধবার হারের দায় পুরোপুরি নিজের কাঁধে নিলেন জিদান। এই হারের তেতো অভিজ্ঞতা কাটিয়ে উঠতে তার চোখ এখন শনিবারের লা লিগায়, যেখানে প্রতিপক্ষ মালাগা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেকে দায় দিয়ে ফরাসি কোচ বলেছেন, ‘আমি দায়ি। অবশ্যই সমাধান খুঁজতে হবে আমাকে।’ প্রতিপক্ষের সামর্থ্যকে ছোট করেননি জিদান, ‘সেল্তা যেভাবে খেলেছে আমি অবাক হইনি। জানতাম তারা প্রতিপক্ষকে ধাক্কা দেওয়ার মতো একটি দল। যদিও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও চিন্তিত নই।’

পরের ম্যাচে সব দুঃখ হতাশা কাটিয়ে ওঠার প্রত্যয় জিদানের কণ্ঠে, ‘আমরা জানি এটা উতরাতে পারব আমরা। সেই লক্ষ্যেই খেলব। আমরা ওখানে (ভিগোর মাঠে) যাব এবং সব বদলে দেব। এর আগে লা লিগার একটি ম্যাচ আছে।’

সেভিয়ার হার বড় প্রভাব ফেলেছে স্বীকার করলেন রিয়াল কোচ। তবে কোনও অজুহাত দিতে চান না তিনি, ‘এ দুটি দল আমাদের কষ্ট দিয়েছে। এবং বিশ্লেষণ করে দেখতে হবে এটা। কারণ কোথাও কোনও ভুল হচ্ছে।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম