সোসিয়েদাদের মাঠে ‘শাপ’ কাটাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৭, ০৫:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ০৫:৫১

নেইমারের সঙ্গে গোল উদযাপন করছেন সতীর্থরা আনোয়েতা স্টেডিয়াম- বার্সেলোনার কাছে এক অস্বস্তিকর ভেন্যু। প্রায় এক দশক ধরে ওই মাঠে জয়ের মুখ দেখতে পারেনি কাতালান জায়ান্টরা। অবশেষে বৃহস্পতিবার এলো বার্সার শাপ কাটানোর দিন হয়ে। বার্সার জন্য অভেদ্য দুর্গ গড়ে তোলা রিয়াল সোসিয়েদাদকে হারতেই হলো। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলের জয়ে ছোট ব্যবধানে এগিয়ে থাকল লুই এনরিকের শিষ্যরা। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে সোসিয়েদাদকে স্বাগত জানাবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
২০০৭ সালের মেতে লা লিগায় ২-০ গোলের জয়টি ছিল আনোয়েতা স্টেডিয়ামে বার্সার আগের শেষ সফলতা। টানা  ৮ ম্যাচ সোসিয়েদাদের মাঠে জিততে পারেনি বার্সা। সেই অযাচিত ও অনাকাঙ্ক্ষিত ধারা নেইমারের সৌজন্যে কাটিয়ে উঠতে পেরেছে তারা।

তবে শুরুতে উজ্জ্বল ছিল সোসিয়েদাদ। প্রথম ১০ মিনিটে দুটি সুযোগ পেয়েছিল তারা। কিন্তু ফল হয়েছে উল্টো। ২১ মিনিটে ডি বক্সের মধ্যে কৌশলে অ্যারিজ এলুসতোন্দোর কাছ থেকে ফাউল আদায় করেন নেইমার। মৌসুমের অষ্টম গোল করতে খুব বেশি অসুবিধা হয়নি ব্রাজিলিয়ানের। স্বাগতিক গোলরক্ষক গেরোনিমো রুলিকে ভুল পথে পরিচালিত করে পেনাল্টি থেকে একমা্ত্র গোল করেন নেইমার। প্রথমার্ধের শেষদিকে সোসিয়েদাদ আরও দুটি সুযোগ পেলেও গোলমুখ খুলতে পারেনি। বরং লুই সুয়ারেস, লিওনেল মেসি ও নেইমার ঘণ্টাখানেক পর পাওয়া সুযোগ গ্রহণে ব্যর্থ হন। ম্যাচের স্কোরশিটে আর কোনও পরিবর্তন দেখা যায়নি।

কোপার আরেক ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ ৩-০ গোলে জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এইবারকে হারাতে আন্তোয়ান গ্রিয়েজমান, অ্যানজেল করিয়া ও কেভিন গামেইরো গোলগুলো করেন।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম