লিভারপুলে আরও পাঁচ বছর কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ১৫:০৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:০৩

ফিলিপ কৌতিনিয়ো ২০১৩ সালে ইন্টার মিলান থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ফিলিপ কৌতিনিয়ো। নিজের সামর্থে্যর প্রমাণ দিয়ে ক্লাবের আস্থাভাজন হয়েছেন। স্বীকৃতিতে তার সঙ্গে চুক্তি নবায়ন করল অল রেডরা।

ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, লিভারপুলে নতুন দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করেছেন ব্রাজিলিয়ান। গত কয়েক মাস ধরে তার বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনও থেমে গেল এ চুক্তির মধ্য দিয়ে। আর পাঁচ বছরের জন্য এনফিল্ডের এ ক্লাবের হলেন কৌতিনিয়ো। ২০২২ সাল পর্যন্ত লিভারপুলে থাকবেন তিনি।

কোনও রিলিজ ক্লজ অন্তর্ভুক্ত করা হয়নি নতুন এ চুক্তিতে। তবে রেডদের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হলেন কৌতিনিয়ো। জানা গেছে, সাপ্তাহিক দেড় লাখ পাউন্ড বেতন পাবেন তিনি।

এ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের দলে ছয় গোল করেছেন ২৪ বছর বয়সী। সব মিলিয়ে লিভারপুলে ১২২টি প্রিমিয়ার লিগ খেলে তার গোল ২৬টি। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম