স্প্যানিশ কাপ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১১:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:৩৭

বিদায়ের হতাশা ক্রিস্তিয়ানো রোনালদোর গোলও বাঁচাতে পারল না রিয়াল মাদ্রিদকে। সেল্তা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেও কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

জয় ছাড়া কোনও পথ খোলা ছিল না রিয়াল মাদ্রিদের। সেল্তা ভিগোর বিপক্ষে কোপা দেল রে’তে বাঁচা-মরার সেই লড়াইয়ে মাদ্রিদের অভিজাতরা করল ২-২ গোলের ড্র। তাতে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় সেমিফাইনাল নিশ্চিত করল সেল্তা, আর রিয়ালের কাপ মিশন থেমে গেল এখানেই। তাদের নগরপ্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ অবশ্য নিশ্চিত করেছে শেষ চার। এইবারের মাঠ থেকে ২-২ গোলে ড্র করেও ৫-২ অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে তারা।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ রিয়াল হেরেছিল ২-১ গোলে। সেল্তার মাঠে তাই পিছিয়ে রিয়াল ছিল চাপে। অবশ্য শুরু থেকে আক্রমণাত্মক ছিল তারা। থাকবেই বা না কেন, কঠিন সমীকরণ মেলাতে হবে যে তাদের! সেই সমীকরণ আরও কঠিন হয়ে যায় তাদের ৪৪ মিনিটে, যখন দানিলো নিজেদের জালে বল জড়ালে সেল্তা এগিয়ে যায় ১-০ ব্যবধানে। গুইদেত্তির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক কিকো কাসিয়া, কিন্তু তার ফেরানো বল দানিলোর পায়ে লেগে জড়িয়ে যায় জালে।

পিছিয়ে পড়া রিয়াল খেলার ফেরে রোনালদোর চমৎকার ফ্রি কিক থেকে। ৬২ মিনিটে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে নেওয়া পতুর্গিজ যুবরাজের ফ্রি কিক ঝাপিয়েও ঠেকাতে পারেননি সেল্তা গোলরক্ষক। সমতায় ফেরা রিয়ালের তবু ছিল না স্বস্তি। ড্রতে যে কোনও লাভ নেই, কাপের পরের রাউন্ডে খেলতে হয়ে জয় ছাড়া কোনও পথ নেই তাদের খোলা। তাই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তারা আরও। সেই চেষ্টা করতে গিয়ে উল্টো আরও বড় ধাক্কা খায় ৮৫ মিনিটে, যখন দানিয়েল ওয়াসের লক্ষ্যভেদে স্বাগতিকরা লিড নেয় ২-১ গোলের। বক্সের ভেতর থেকে চমৎকার মাপা শটে জাল খুঁজে পান ওয়াস। ৯০ মিনিটে ওই গোলটাও শোধ করে দিয়েছিল রিয়াল লুকাস ভাসকেসের হেড থেকে। কিন্তু তাতে লাভ হয়নি, ২-২ গোলে ড্র করেও স্প্যানিশ কাপ থেকে বিদায় ঘন্টা বেজে যায় তাদের।

গোলের পর অ্যাতলেতিকো মাদ্রিদের গিমেনেস এদিকে এইবারের মাঠে ড্র করেই আবার অ্যাতলেতিকো উঠে গেছে সেমিফাইনালে। প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকা মাদ্রিদের ‘ছোটরা’ ৪৯ মিনিটে লিড নেয় হোসে গিমেনেসের লক্ষ্যভেদে। ৭৩ মিনিটে অবশ্য সমতায় ফেরে এইবার সের্হি এনরিচের গোলে। শুধু সমতায় ফেরা নয়, ৮০ মিনিটে তারা লিডও নিয়েছিল পেদ্রো লিওনের গোলে। কিন্তু মিনিট পাঁচেক পর হুয়ানফ্রান জাল খুঁজে পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান