শাপেকোয়েনসের ম্যাচে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৭, ১২:১২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১২:১৭

শাপেকোয়েনসের ম্যাচে ব্রাজিলের জয় বিমান দুর্ঘটনায় ট্র্যাজেডির শিকার হওয়া শাপেকোয়েনসের জন্য মাঠে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া। অর্থ সংগ্রহের জন্য আয়োজিত এই প্রীতি ম্যাচে দুদুর একমাত্র লক্ষ্যভেদে ব্রাজিল ম্যাচটি জিতে নিয়েছে ১-০ গোলে।

ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসে উঠেছিল কোপা সুদামেরিকানার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল কলম্বিয়ার ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনাল। তাদের বিপক্ষে ফাইনালের প্রথম লেগ খেলতে কলম্বিয়া যাওয়ার পথেই বিমান দুর্ঘটনার শিকার হয় শাপেকোয়েনসের খেলোয়াড়-কর্তারা। যাতে একেবারে নিঃস্ব হয়ে গেছে ক্লাবটি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় খেলোয়াড়-কোচিং স্টাফ, বোর্ড সদস্য মিলিয়ে মারা যায় ৭১ জন। সব হারানো ওই ক্লাবটির জন্য টাকা সংগ্রহে আয়োজন করা হয়েছিল ব্রাজিল-কলম্বিয়া প্রীতি ম্যাচ।

এই ম্যাচটি ছিল না ফিফার সূচির মধ্যে। ব্রাজিল ও কলম্বিয়ার ফুটবল ফেডারেশন নিজেদের মধ্যে আলোচনা করে আয়োজন করেছিল ম্যাচটি। যে ম্যাচের ৪৭ মিনিটে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন দুদু। ফিফার সূচির মধ্যে না থাকায় দুই দেশের ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়রাই ছিল বেশি। গোটা ম্যাচে কোনও পক্ষই ভালো সুযোগ তৈরি করতে পারেনি, লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উড়তে থাকা ব্রাজিলও ছিল নিজেদের ছায়ায় বন্দি। তাতে অবশ্য তিতের দলের টানা সপ্তম জয় পেতে সমস্যা হয়নি। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক