উড়ন্ত জয়ে কোপার সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ০৮:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০৮:১৫

গোল উদযাপন করলেন মেসি লুই এনরিকের দল ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে। নিশ্চিত করেছে কোপা দেল রের সেমিফাইনাল।

এদিন কোনও ভুল করেনি বার্সেলোনা। বুধবার রাতে সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার পরদিন সোসিয়েদাদকে বিধ্বস্ত করে টানা তৃতীয় শিরোপার পথে টিকে রইল কাতালান জায়ান্টরা। 

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে তাদের আনোয়েতার শাপ কাটিয়েছিল বার্সা। বৃহস্পতিবার দ্বিতীয় লেগের আগেই তাই শক্তিশালী অবস্থানে ছিল তারা। এমনকি আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিয়ো বুসকেতসকে ছাড়া বার্সাকে কোনও রকম শঙ্কার মধ্যে পড়তে হয়নি।
ফরোয়ার্ডদের অদম্য পারফরম্যান্সে বার্সা ৬-২ অগ্রগামিতায় নিশ্চিত করে কোপা দেল রের টানা সপ্তম সেমিফাইনাল। শেষ চারে কাতালানদের প্রতিপক্ষ হতে পারে আলাভেস, অ্যাতলেতিকো মাদ্রিদ কিংবা সেল্তা।

গোলের পর দুই সুয়ারেস উল্লসিত গত রবিবার এইবারের মাঠে বার্সায় সিনিয়র ক্যারিয়ারে প্রথম গোল করা ডেনিস সুয়ারেস এবার আরও দুটি যোগ করেন। নেইমার ফাউল হলে পেনাল্টি থেকে লিওনেল মেসি করেন গোল। মৌসুমের ২০তম গোল পান লুই সুয়ারেস। বাকি গোলটি এসেছে বদলি নাাম আরদা ‍তুরানের কাছ থেকে। বার্সার দুর্বল রক্ষণাত্মক মনোভাবের সুযোগে লা রিয়ালরা দুটি গোল দেয়। তবে জিততে পারেনি তারা।

মেসি দ্বিতীয়ার্ধের শুরুতে গোলদাতার খাতায় নাম লিখলেও দুই সুয়ারেসকে গোল বানিয়ে দেন। ১৬ মিনিটে ডেনিস সুয়ারেসের গোলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে গোল করেন মেসি। ৬২ মিনিটে উরুগুয়ান স্ট্রাইকারকে দিয়ে গোল করান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার আগে ও পরে (৬১ ও ৭২ মিনিট) হুয়ানমি ও উইলিয়ান হোসে গোল করে সোসিয়েদাদকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু পারেনি তারা। ৭৯ মিনিটে অ্যালেইক্স ভিদালের বাড়ানো বলে ৪-২ করে বার্সেলোনা। ৮২ মিনিটে পাঁচবারের ব্যালন ডি’অরের সৌজন্যে জোড়া গোল করেন ডেনিস সুয়ারেস। 

লিওনেল মেসির উদযাপন সেমিফাইনালের সূচি নির্ধারণ হবে শুক্রবার। রিয়াল টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় এনরিকের অধীনে টানা তিন মৌসুম স্প্যানিশ কাপের এ শিরোপা জয়ে এখন সবচেয়ে ফেভারিট বার্সেলোনা। অস্ট্রিয়ান কোচের প্রথম মৌসুমে তারা জিতেছিল ট্রেবল- লা লিগা, কোপা ও চ্যাম্পিয়নস লিগ; আর গতবার লা লিগা ও কাপ। এবার লা লিগায় শীর্ষস্থানে রিয়ালের সঙ্গে ব্যবধান দুইয়ে নামিয়ে আনা ও চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে থাকা বার্সেলোনা আরেকটি ট্রেবলের স্বপ্নই দেখাচ্ছে এনরিকেকে, ‘এটা খুব কঠিন পরীক্ষা ছিল। কিন্তু শুরুতেই গোল করে আমরা এগিয়ে ছিলাম। সেমিফাইনালে উঠে আমি খুশি। রিয়াল সোসিয়েদাদ স্পেনের অন্যতম সেরা দল এবং এ বাধা পার হতে পেরে আমি খুশি।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম