চার ম্যাচ নিষিদ্ধ ওয়েঙ্গার

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৩২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:০৭

রেফারির রোষানলে ওয়েঙ্গার অশোভন আচরণের অভিযোগ স্বীকার করার পর চার ম্যাচ টাচলাইন থেকে নিষিদ্ধ হলেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে।

গত রবিবার বার্নলের বিপক্ষে আর্সেনালের প্রিমিয়ার লিগ ম্যাচে চতুর্থ রেফারি অ্যান্থনি টেলরকে ধাক্কা মারেন। তার বিরুদ্ধে পরদিনই অভিযোগ আনে এফএ।

এমিরেটস স্টেডিয়ামের ওই ম্যাচে ৯৩ মিনিটে বার্নলের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি জন মশ, যে সুযোগে ১-১ গোলে সমতা ফেরায় দলটি। তবে রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত হন টাচলাইনে দাঁড়ানো ওয়েঙ্গার। অশ্রাব্য ভাষাও শোনা গেছে তার মুখ থেকে। তাৎক্ষণিকভাবে তাকে স্ট্যান্ডে পাঠানোর নির্দেশ দেন মশ। কিন্তু সেটা প্রত্যাখ্যান করে টানেলের প্রবেশমুখে দাঁড়িয়ে বাকি খেলা দেখতে থাকেন ফরাসি কোচ। ওয়েঙ্গারকে দাঁড়ানো দেখে টেলর তাকে চলে যাওয়ার পরামর্শ দেন। আর তখনই ওই রেফারিকে ধাক্কা দেন ওয়েঙ্গার। অবশ্য একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পায় আর্সেনাল এবং জয়সূচক গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।

চার ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে ৩১ হাজার ডলার জরিমানা গুণতে হবে ওয়েঙ্গারকে। শনিবারের এফএ কাপের চতুর্থ রাউন্ডে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচসহ লিগে ওয়াটফোর্ড, চেলসি ও হাল সিটির বিপক্ষে তাকে দেখা যাবে না টাচলাইনে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম