একদিনেই জয়-ড্র-হার সব দেখল কৃষ্ণারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৬

মাঠে বাংলাদেশের মেয়েরা জাপানের ওসাকায় অনুষ্ঠিত জে গ্রিন সাকাই মেয়েদের ফুটবলের প্রথম দিনে আজ শনিবার ভালো ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল। দিনের তিন ম্যাচে বাংলাদেশ শুরু করে ড্র দিয়ে এবং শেষ করে জিতে। অন্য ম্যাচটি ড্র হয়েছে। 

দিনের প্রথম ম্যাচে এসি ইমাবারির সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশের মেয়েরা। শামসুন্নাহার প্রথমার্ধে পেনাল্টি পেয়েও বল পোস্টে লাগান। এ ম্যাচে গোলরক্ষক মাহমুদা দুটি চমৎকার প্রচেষ্টা রুখে দেন। 

দ্বিতীয় ম্যাচ ছিল সেরেজো ওসাকার বিপক্ষে। ওই ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হেরে যায়। সেরেজো ওসাকা বর্তমানে জাপানের অনূর্ধ্ব-১৫ আঞ্চলিক চ্যাম্পিয়ন দলের একটি। এ দলে রয়েছেন জাপান অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের পাঁচজন খেলোয়াড়। ২৮ ও ৩০ মিনিটে গোল দুটি করে জাপানিরা। 

দিনের শেষ ম্যাচে নাগোয়ার মেয়েদের দলকে ২-১ গোলে হারিয়ে জয়ের মুখ দেখে বাংলাদেশের মেয়েরা। খেলার পাঁচ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ২৪ মিনিটে বাংলাদেশকে সমতা এনে দেন স্বপ্না। ৩২ মিনিটে আবারও দলকে গোলের মুখ দেখান তিনি। 

কাল রবিবার গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। 

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম