এফএ কাপ থেকে ছিটকে গেলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩

 এফএ কাপ থেকে ছিটকে গেলো লিভারপুল বেশ কয়েক দিন ধরে নিজেদের ছায়া হয়েই ছিল লিভারপুল। বুধবার ইএফএল কাপের সেমিতে সাউদাম্পটনের কাছে হারের পর শনিবার এফএ কাপ থেকেই ছিটকে গেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চতুর্থ রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল।

এনফিল্ডে শুরুর দিকেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। প্রথম মিনিটে স্টিয়ারম্যানের গোল। ৪১ মিনিটে দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-০ করেন ওয়েইম্যান। অবশ্য দ্বিতীয়ার্ধের শেষ দিকে (৮৬ মিনিট) লিভারপুলের হয়ে একটি গোল শোধ দেন অরিগি।

এক সপ্তাহে ঘরের মাঠে তৃতীয় হারের তেঁতো স্বাদ পেলো ক্লপের দল। আর ২০০৮ সালের পর এই প্রথম পঞ্চম রাউন্ড নিশ্চিত করলো। উলভারহ্যাম্পটন।

এদিকে সাউদাম্পটনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ওয়ালকট। আর জোড়া গোল করেন ওয়েলবেক।

দ্বিতীয় বিভাগের দল ব্রেন্টফোর্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছে চেলসি। এছাড়া ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ৪-৩ গোলে চতুর্থ বিভাগের দল উইকম্বে ওয়ান্ডারার্সকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে টটেনহ্যাম হটস্পার। ২-২ গোলে ডার্বি কাউন্টির সঙ্গে ড্র করায় ম্যাচটি আবার খেলতে হবে লিস্টার সিটিকে।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক