কোচ নিয়ে দোটানায় বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫১আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৫৫

বক্তব্য রাখছেন সালাউদ্দীন
মার্চ মাসে হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশি কোচ না বিদেশি কোচের অধীনে খেলবে, সেটা চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আজ রবিবার বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি কাজী সালাউদ্দীন গত ১০ ডিসেম্বর ফেডারেশনের প্রকাশিত ফুটবল ক্যালেন্ডারের অগ্রগতি প্রচার মাধ্যমকে জানান। এ সময় এক প্রশ্নের উত্তরে সালাউদ্দীন বলেন, ‘আমরা এখনও কোচ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ন্যাশনাল টিমস কমিটি কোচ খুঁজছে, বিভিন্ন দিক আলেচনায় এসেছে। এ মুহূর্তে আমরা কোচ সম্পর্কে চূড়ান্ত কিছু বলতে পারছি না, তবে প্রক্রিয়া চলছে।’

সালাউদ্দীন জাতীয় পুরুষ দলের জন্য সাভার বিকেএসপিতে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প সম্পর্কে বলেন, ‘এই ক্যাম্পের মাধ্যমে প্রথমবারের মতো খেলোয়াড়দের শারীরিক দিকগুলো পর্যবেক্ষণ করা হবে। ১২ দিনব্যাপী এই ক্যাম্পে প্রত্যেক খেলোয়াড়কেই বিভিন্ন ক্যাটাগরির ফিটনেস টেস্ট দিতে হবে, যার মাধ্যমে তার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করব আমরা।’ তিনি আরও যোগ করেন, ‘বিজ্ঞানসম্মতভাবে আয়োজিত এই প্রক্রিয়ার আওতায় বাছাইকৃত ৬২ জন খেলোয়াড় সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করার কাজ চলছে যা দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর পাশাপাশি এ ধরনের তথ্য বিশ্লেষণ করে দল গড়ার আগে ক্লাবগুলোও নির্দিষ্ট খেলোয়াড়ের সামর্থ্য সম্পর্কে জানতে পারবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ প্রমীলা ফুটবল দল বর্তমানে জাপানের জে গ্রিন সাকাই টুর্নামেন্ট খেলছে। সালাউদ্দীন বলেন, ‘এই টুর্নামেন্টে বিভিন্ন আন্তর্জাতিক ও জাপানিজ একাডেমির বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে। ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব ১৭  বিশ্বকাপের বাছাইপর্বকে মূল লক্ষ্য রেখে সব পরিকল্পনা সাজানো হয়েছে।’ তিনি বলেন, ‘গত মাসে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে বাংলাদেশ। এ পর্যায়ের প্রতিযোগিতায় এটিই মেয়েদের জাতীয় দলের সেরা সাফল্য। দলটির মূল একাদশের আটজনই অনূর্ধ্ব ১৬ দলের সদস্য যা আমাদের ভবিষ্যতে আরো শক্তিশালী জাতীয় দল গড়ার স্বপ্ন দেখাচ্ছে।’ মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুপার মখ কাপে অনূর্ধ্ব ১৪ ছেলেদের সাফল্যের কথা তুলে ধরেন বাফুফে সভাপতি, ‘ছেলেদর অনূর্ধ্ব-১৪ দল আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতার প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ফুটবলের সামগ্রিক উন্নয়নের জন্য এই প্রতিভাবান খেলোয়াড়দের সঠিকভাবে পরিচর্যা করাটা বর্তমানে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

এছাড়া বাফুফে সভাপতি দেশজুড়ে চলমান অনুর্ধ্ব-১৫ প্রতিভা বাছাই, এলিট রেফারিং কোর্স, ক্লাবগুলোকে এএফসি লাইসেন্সের আওতাধীন আনার প্রক্রিয়ার কথা উল্লেখ করেন।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম