বার্সার হোঁচট উজ্জীবিত করেছে রিয়ালকে: জিদান

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩

জিনেদিন জিদান লা লিগা শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে গায়ে গা লেগে চলছিল বার্সেলোনা ও সেভিয়া। কিন্তু ২০তম রাউন্ডে এসে হোঁচট খেল তারা। বার্সা ড্র করেছে, আর হেরেছে সেভিয়া। দুই প্রতিদ্বন্দ্বীর এ ফল জেনেই রিয়াল স্বাগত জানায় সোসিয়েদাদকে। ৩-০ গোলে জয়ের পর কোচ জিনেদিন জিদান জানান- দুই প্রতিপক্ষ হোঁচট খাওয়ায় অনেক বেশি উজ্জীবিত হয়ে মাঠে নেমেছিল তার দল।

বার্সা ১-১ গোলে ড্র করে রিয়াল বেতিসের মাঠে। আর সেভিয়া হেরে যায় এস্পানিওলের বিপক্ষে। দুই দলই পয়েন্ট হারানোর পর সান্তিয়াগা বার্নাব্যুতে সোসিয়েদাদকে স্বাগত জানায় রিয়াল। ম্যাচে নামার আগেই তাই বেশ উচ্ছ্বাস ছিল খেলোয়াড়দের মনে। জিদান বলেছেন, ‘যখন দেখবেন আপনার প্রতিপক্ষের কেউ পয়েন্ট হারিয়েছে তখন সেটা আপনাকে উজ্জীবিত করবে, আমাদেরও করেছে। এটা দায়িত্ব সম্পর্কে আপনাকে আরও মনোযোগী করে তুলবে।’

তবে বার্সা-সেভিয়ার হোঁচটের পর নিজেদের স্বভাবজাত খেলা থেকে দূরে সরে আসেনি জানান ফরাসি কোচ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের দিকে মনোযোগ দেওয়া এবং জয় পাওয়া। এখন আমরা ব্যবধানটা বাড়িয়ে নিয়েছি। আমাদের প্রতিপক্ষরা পয়েন্ট হারিয়েছে। এখন ৪ পয়েন্টে সামনে আছি আমরা। যদিও সামনে কঠিন সময় আসবে কিন্তু এখন জয়টা উদযাপন করতে চাই।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের