স্প্যানিশ কাপের ফিরতি লেগে নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০২

নেইমার ভিসেন্তে ক্যালদেরনে কোপা দেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিষিদ্ধ হলেন নেইমার। আগামী ৮ ফেব্রুয়ারি বার্সা নিজ মাঠে স্বাগত জানাবে মাদ্রিদের ক্লাবকে।

বুধবার প্রথম লেগের দ্বিতীয়ার্ধে হুয়ানফ্রানকে চ্যালেঞ্জ করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। ৬৪ মিনিটে অ্যাতলেতিকো ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষ বাধিয়ে হলুদ কার্ড দেখেন বার্সেলোনার তারকা। আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে থাকবেন না তিনি।

তাকে পরের ম্যাচে না পেলেও দলের উপর আস্থা রাখছেন কোচ লুই এনরিকে, ‘বিশ্বে এমন কোনও যদি দল থেকে থাকে যারা শূন্যতা পূরণে দক্ষ, তবে সেই দল হলো বার্সেলোনা। (নেইমার) আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু তার জায়গা পূরণ করার মতো খেলোয়াড় আমাদের আছে।’

অবশ্য গত কয়েক ম্যাচ ধরে আবারও নিজের ছায়া হয়ে আছেন নেইমার। সেমিফাইনালের প্রথম লেগের শেষ কয়েক মিনিটে দুইবার সুযোগ পেয়েও গোল করতে পারেননি ২৪ বছর বয়সী। এনিয়ে টানা তিন ম্যাচ গোলখরায় কাটালেন তিনি। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী