কাপ ফাইনাল মিস করতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৮

কাপ ফাইনাল মিস করতে পারেন মেসি বার্সেলোনা ফাইনালে খেলবে, আর সেখানে থাকবেন না মেসি, ভাবাই যায় না। অথচ হতে পারে এমনটাই! অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে হলুদ কার্ড দেখেছেন মেসি। দ্বিতীয় লেগেও কার্ড দেখলে আর্জেন্টাইন ফরোয়ার্ড মিস করবেন কাপের ফাইনাল।

এখনও ঠিক হয়নি কিছুই। কারণ বার্সেলোনা তো ফাইনালেই ওঠেনি এখনও! যদিও অ্যাতলেতিকোর মাঠ থেকে ২-১ গোলে জিতে ফেরায় শিরোপা জেতার মঞ্চে এক পা দিয়ে রেখেছে কাতালান ক্লাবটি। কেননা ফিরতি লেগ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে। ওই ম্যাচে মেসি কার্ড দেখলেই সর্বনাশ। মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে প্রথম লেগে কার্ড দেখেছেন মেসি। ৮৯ মিনিটে ফিলিপে লুইসকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আর তাতেই শঙ্কা জন্মেছে তার ফাইনাল খেলা নিয়ে। ফিরতি লেগে আবারও কার্ড দেখলে এবং বার্সেলোনা ফাইনালে উঠলে খেলতে পারবেন না মেসি।

শুধু মেসি নয়, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও জোর্দি আলবার। দুজনই ইতিমধ্যে দেখেছেন কার্ড, দ্বিতীয় লেগটা তাই সাবধানে খেলতে হবে তাদের। নেইমার অবশ্য নিষিদ্ধ হয়ে গেছেন প্রথম লেগেই। কার্ড দেখায় ঘরের মাঠের ফিরতি লেগে খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম