শেখ কামাল গোল্ড কাপের ড্র ৮ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১

শেখ কামাল গোল্ড কাপের ড্র ৮ ফেব্রুয়ারি আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় শেখ কামাল গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলের ড্র। দেশের তিনটি ও বিদেশি চারটি দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও অষ্টম দলটি এখনও চূড়ান্ত হয়নি। অষ্টম দল হিসেবে ফিলিপাইনের গ্লোবাল এফসিকে আনার চেষ্টা চলছে বলে আয়োজকরা জানিয়েছে।
টুর্নামেন্টে আয়োজক হিসেবে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লি. ঢাকা ও দশম স্থানে  বিপিএল শেষ করা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া খেলবে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বিভাগের দল এফসি পোশেন, নেপালের চ্যাম্পিয়ন  মানাং মার্শিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। আর আগামী কয়েক দিনের মাঝেই চূড়ান্ত হবে ফিলিপাইনের গ্লোবাল এফসির অংশগ্রহণের বিষয়টি।
৮ ফেব্রুয়ারি ড্র হওয়ার পর ১২ ফেব্রুয়ারি হবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হবে ৪ মার্চ।
এর আগে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০ অক্টোবর।  সেবার ফাইনালে কলকাতার ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী।
/আরএম/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম