প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন লুকাকু

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১০

লুকাকুকে অভিনন্দন জানালেন প্রতিপক্ষের খেলোয়াড় গুডিসন পার্কে চার গোল করলেন রোমেলু লুকাকু। অ্যালেক্সিস সানচেজ ও ডিয়েগো কস্তাকে টপকে হয়ে গেলেন প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা।

তবে বোর্নমাউথের বিপক্ষে এভারটনের এ তারকা স্মরণীয় হয়ে থাকবেন অন্য কারণে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ৩০০তম হ্যাটট্রিক এলো তার সৌজন্যে।

বেলজিয়ান তারকা হ্যাটট্রিক করার কয়েক মুহূর্ত পরই চতুর্থ গোল যোগ করেন। স্কোর দাঁড়ায় ৫-২ গোলের। এনিয়ে পেশাদার ক্যারিয়ারে প্রথমবার এক ম্যাচে চার গোল পেলেন লুকাকু। ১৬ গোল করে এখন তিনিই লিগের সর্বোচ্চ গোলদাতা। সানচেজ ও কস্তা এক গোল পেছনে।

ম্যাচটি এভারটন জিতেছে ৬-৩ গোলে। লুকাকু ছাড়া বাকি দুটি গোল করেছেন জেমস ম্যাককার্থি ও রস বার্কলে।

এ জয়ে রোনাল্ড কোমানের শিষ্যরা ছয় নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে (৪২) দুই পয়েন্ট পেছনে। সূত্র- গোলডটকম

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের