কেন মেসিকে উঠিয়ে নিলেন এনরিকে?

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১০

লিওনেল মেসি লিওনেল মেসি একাদশে যখন থাকেন, তখন পুরো ৯০ মিনিটই মাঠে দেখা যায় তাকে। জাদুকরী সব পাসে ও শটে ম্যাচ মাতিয়ে রাখেন বার্সেলোনা ফরোয়ার্ড। কিন্তু শনিবার অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে (৬৪ মিনিট) তাকে মাঠ থেকে উঠিয়ে নিলেন কোচ লুই এনরিকে।

২০১৪ সালের পর কোনও ইনজুরি ছাড়া প্রথমবার খেলা শেষ হওয়ার আগে মাঠের বাইরে বদলি হলেন মেসি। ওইবার আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ ছিল কাতালান জায়ান্টদের। কয়েক দিন পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার ম্যাচ ছিল বলেই ওই সিদ্ধান্ত। কিন্তু প্রায় তিন বছর পর আবারও দেখা গেল মেসি চলে গেলেন বাইরে। তার বদলি নামেন সের্হিয়ো রবার্তো। সবার মনে প্রশ্ন উঠতে থাকে কেন মাঠ থেকে উঠিয়ে নেওয়া হলো ২৯ বছর বয়সী আর্জেন্টাইনকে?

অবশ্য বেঞ্চে ফিরে গিয়ে লুই সুয়ারেসের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে মেসিকে। এতে মনে মনে উত্তর তৈরি করতে খুব বেশি সময় লাগেনি। একে তো ২-০ গোলে এগিয়েই ছিল বার্সা। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগ। বোঝাই যায়, ওই ম্যাচকে সামনে রেখেই মেসিকে বিশ্রাম দেওয়া। কিন্তু যিনি এ সিদ্ধান্তের কারিগর, তার মুখ থেকে তো আসল ব্যাপারটা জানা দরকার।

আর তাই সম্ভাব্য উত্তর জানা থাকলেও সাংবাদিকরা কারণ জানতে চাইলেন সম্মেলনে। এনরিকে ব্যাপারটির ব্যাখা দিলেন, কিন্তু হদিস মিলল না উত্তরের, ‘আমি কোনও মন্তব্য করব না। আপনারা সবসময় গল্প চান কিন্তু এনিয়ে আমি আপনাদের কিছু লিখতে দিতে চাই না। এ ব্যাপারে আপনাদের কোনও তথ্য আমি দিচ্ছি না।’ অতঃপর মনের মধ্যে সাজানো ওই উত্তর নিয়েই ক্ষান্ত থাকতে হলো সাংবাদিকদের। সূত্র- মার্কা, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক