তৃতীয় স্থানে উঠলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৮

জোড়া গোল করেছেন হেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। তারা সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে। অপর খেলায় লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। সোয়ানসি সিটিকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ঘরের মাঠ বলেই ইতিহাদ স্টেডিয়ামে উত্তেজনা ছড়িয়েছিলেন গ্যাব্রিয়েল হেসুস। ১১ মিনিটে দাভিদ সিলভার বাড়ানো বলে দলকে এগিয়ে দেন।

অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা ছেড়ে দিয়ে খেলার মাশুল গুনতে হয় ম্যানসিটিকে। ৮১ মিনিটে সোয়ানসির হয়ে গোল করে বসেন সিগার্ডসন।

যদিও এই সমতার পরই তেতে উঠে ম্যানসিটি। যার নেতৃত্ব দেন প্রথম গোল করা হেসুস। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে জয় নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলা।

অবশ্য এই ম্যাচে গার্দিওলা পরিবর্তনের পক্ষেই ছিলেন। সার্হিও আগুয়েরোকে রেখে সামনে খেলিয়েছেন হেসুসকে। যার ফলটা কাজেই দিয়েছে শেষ পর্যন্ত। এ নিয়ে এই মৌসুমে ৮০বার পরিবর্তন এনেছেন দলে। যা প্রিমিয়ার লিগের যে কোনও ক্লাব থেকে ১৫বার বেশি! এই জয়ে ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট।

এদিকে লিগের অপর ম্যাচে হারের মুখ দেখেছে লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-০ গোলে হেরেছে এই বছর জয়ের মুখ না দেখা দলটি।      

ম্যানইউর পক্ষে একটি করে গোল করেন মেখিতারিয়ান (৪২ মিনিট), ইব্রাহিমোভিচ (৪৪ মিনিট) ও মাতা (৪৯ মিনিট)। এই জয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ম্যানইউ। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট।

এদিকে এই বছরে একটি জয় না পাওয়ায় চাপের মুখে রয়েছেন লেস্টার সিটি কোচ রানিয়েরি। শিরোপা অক্ষুণ্ণ রাখতে না পারার হতাশাতো রয়েছেই। সঙ্গে যোগ হয়েছে অবনমন অঞ্চল থেকে নিজেদের টেনে তোলার মিশন। এই বছরে ৫ খেলায় কোনও গোলই করতে পারেনি লেস্টার সিটি!

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক