লা লিগা জেতার সুযোগ এখনও আছে: নেইমার

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৫

লা লিগা জেতার সুযোগ এখনও আছে: নেইমার লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে দুই ম্যাচ বেশি খেললেও শিরোপা জেতার ‍সুযোগ এখনও আছে বলে জানিয়েছেন দলটির ব্রাজিলীয় তারকা নেইমার।  

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। তীব্র প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে দুই ম্যাচ কম খেলে বর্তমানে তাদের সংগ্রহ ৪৬ পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ২১ ম্যাচে ৪৫। পরিসংখ্যানে কিছুটা ফারাক থাকলেও শিরোপাতেই চোখ রাখছেন বার্সা তারকা নেইমার। তার মতে এখনও শিরোপা জেতার দৌড়ে রয়েছে কাতালানরা। রিয়াল মাদ্রিদকে টপকানোর কথা জানিয়ে নেইমার বলেছেন, ‘জানি কিছুটা কঠিন। তবে কোনও কিছুই অসম্ভব নয়।’

রেড বুলকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার গতবারের পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে বলেন, ‘গতবার একটা সময় আমরা দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিলাম। পরে কিন্তু এক বা ‍দুই পয়েন্ট ব্যবধান রেখে শিরোপা জিতেছিলাম।’

শিরোপা জেতার দৌড়ে এগিয়ে থাকা বার্সার লক্ষ্য নিয়ে নেইমার আরও বলেন, ‘এখনও অনেক ম্যাচ বাকি। এই সময়ে যে কোনও কিছুই হতে পারে। তাই সেই লক্ষ্যেই আমরা মুখিয়ে আছি। বলতে গেলে আমরা শিরোপা জিততে ক্ষুধার্ত। সেই দিকেই এগিয়ে যাচ্ছি।’

/এফআইআর/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম