তৃণমূল পর্যায়ে চালু হচ্ছে যুব ফুটবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১

তৃণমূল পর্যায়ে চালু হচ্ছে যুব ফুটবল অবশেষে দেশের তৃণমূল পর্যায়ে যুব ফুটবল চালু করার উদ্যোগ নিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যার ধারাবাহিকতায় বাফুফের উদ্যোগে আগামী ৯ মার্চ থেকে দেশের ৮টি অঞ্চলে শুরু হতে যাচ্ছে ‘অনূর্ধ্ব-১৮’ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।
বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাফুফের ডেভলপমেন্ট কমিটির প্রধান বাদল রায়। চলতি মাসের শেষ সপ্তাহ হতে সকল জেলার অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের খেলোয়াড় নির্বাচন ও প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বাফুফে  প্রত্যেক জেলায় প্রশিক্ষক প্রেরণ করবে। সেখানে ৫-৬ দিনের মৌলিক প্রশিক্ষণ দেবেন তারা। এরপর নির্ধারণ করা হবে বয়স । বাফুফের কর্মকর্তারাই বয়স নির্ধারণ কররে দেবেন। এরপর শুরু হবে অঞ্চল ভিত্তিক খেলা। আর চূড়ান্ত পর্বে খেলবে আট অঞ্চলের চ্যাম্পিয়ন দল।
এতসব পরিকল্পনার কথা জানিয়ে বাদল রায় প্রত্যাশা করেন টুর্নামেন্টের মাধ্যমে উঠে আসবে ভবিষ্যতের তারকারা, ‘দীর্ঘদিন মাঠে গড়ায়নি জাতীয় যুব ফুটবলের আসর। আমরা এ স্থবিরতা কাটাবার উদ্যোগ নিয়েছি, যুব ফুটবলাররা এতে পাবে তাদের প্রতিভা দেখাবার একটি মঞ্চ। সেই সঙ্গে আমরা খুঁজবো ভবিষ্যতের তারকাদের।’
বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি ও কম্পিটিশন্স কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহিসহ বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।  
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম