বার্সেলোনা-আলাভেসের কাপ ফাইনাল অ্যাতলেতিকোর মাঠে

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪১

বার্সেলোনা-আলাভেসের কাপ ফাইনাল অ্যাতলেতিকোর মাঠে চূড়ান্ত হয়ে গেছে কোপা দেল রে’র ফাইনালের ভেন্যু। অনেক স্টেডিয়ামের নাম শোনা গেলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন শেষ পর্যন্ত ঘোষণা করেছে ভিসেন্তে কালদেরনের নাম। অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠেই ২৭ মে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা-দেপোর্তিভো আলাভেস।

বার্সেলোনার ভেন্যু হিসেবে চেয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু। যদিও স্টেডিয়াম পুনঃনির্মানের কারণে ফাইনাল ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি মাদ্রিদের অভিজাতরা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ‘না’ করে দিলেও কোপা দেল রে’র ফাইনাল হচ্ছে মাদ্রিদেই। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঘোষণা করেছে, ভিসেন্তে কালদেরনে হতে যাচ্ছে ২০১৬-১৭ মৌসুমের স্প্যানিশ কাপ ফাইনাল।

এই ফাইনালই হবে ভিসেন্তে কালদেরনের শেষ ম্যাচ। ২৭ মে’র ফাইনালের আগে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে অ্যাতলেতিকো সমর্থকরা তাদের এই স্টেডিয়ামকে জানাবে বিদায়। পরের সপ্তাহে বার্সেলোনা-আলাভেসের ম্যাচটি হবে কালদেরনের শেষ ম্যাচ। সামনের মৌসুম থেকে মাদ্রিদের ‘ছোটরা’ খেলবে নতুন স্টেডিয়ামে।

চলতি মৌসুমে চমক দেখিয়ে কোপা দেল রে’র ফাইনালে উঠে গেছে আলাভেস। নিজেদের ইতিহাসে প্রথমবার কাপ ফাইনালে উঠার দলটি ফাইনালের ভেন্যু হিসেবে চেয়েছিল অ্যাথলেতিক বিলাবাওয়ের মাঠ। কিন্তু তিন দিন পর সান মেমেসে কনসার্ট থাকায় হয়নি তা।

গত মৌসুমের কাপ ফাইনালও হয়েছিল এই ভিসেন্তে কালরেদরনে। সেবারও ফাইনালে খেলা বার্সেলোনা দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে হারিয়ে জিতেছিল শিরোপা। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী