কিরণের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের বয়কট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১১

কিরণের সংবাদ সম্মেলনকে সাংবাদিকদের বয়কট প্রচার মাধ্যমকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আকতার কিরণের অসৌজন্যমূলক বক্তব্যের কারণে সাংবাদিকদের প্রতিবাদের মুখে হলো না জাতীয় মহিলা ফুটবল দলের সংবাদ সম্মেলন। 

আজ মঙ্গলবার বাফুফে ভবনে মহিলা দলের সিঙ্গাপুর ডেভলপমেন্ট কাপ ফুটবলে অংশ নেওয়ার সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর আগে রবিবার ওয়ালটনের সঙ্গে স্পনসর বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কিরণ বলেছিলেন প্রচার মাধ্যম ফুটবলের সমালোচনা করে। প্রচার মাধ্যমের নেতিবাচক প্রচারের কারণে ফুটবলে স্পনসর আসছে না। উপস্থিত সাংবাদিকরা প্রচার মাধ্যমকে ঢালাওভাবে দোষারোপ না করার আহবান জানান। কিন্তু তা তিনি শোনেননি। 

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের একটি অংশ সোমবার রাতে সিদ্ধান্ত নেয় কিরণ যদি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান ও নারী ফুটবল দলের সমস্যদের সঙ্গে প্রচার মাধ্যমকে কথা বলতে না দেন তবে তারা নারী ফুটবল দলের খবর প্রচার থেকে বিরত থাকবে।

উল্লেখ্য নারী ফুটবল দলের কোনও সদস্যের সঙ্গে কথা বলতে চাইলে আগে মাহফুজা আকতার কিরণের কাছ থেকে অনুমতি নেওয়ার রেওয়াজ চালু আাছে বেশ কিছুদিন থেকে। বিশেষ করে অনুশীলনের পরে প্রচার মাধ্যমের সঙ্গে কোচ খেলোয়াড় কারোই কথা বলা নিষেধ। এ নিয়েও সাংবাদিকেদের মধ্যে ক্ষোভ ছিল। মাসে একবার কথা বলার একটি রেওয়াজ চালু করলেও তা সকাল নয়টায় অনুষ্ঠিত করার কারণে তা সাংবাদিকদের গ্রহণযোগ্য হয়নি। 

আজ বাফুফে ভবনে সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ডাকার পর তারা বলেন কিরণ সংবাদ সম্মেলনে থাকলে তারা সংবাদ সম্মেলনে যাবেন না। এক পর্যায়ে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বাফুফের সামনে মাঠে নেমে আসেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে অফিসে ফিরে যান এবং বলেন পাঁচ মিনিটের মধ্যে তিনি সিদ্ধান্ত জানাবেন। পরে সোহাগ জানান কিরণকে ছাড়া সংবাদ সম্মেলন করা সম্ভব নয়। 

এদিকে স্পনসর প্রতিষ্ঠান ওয়ালটন এসেছিল আনুষ্ঠানিকভাবে চুক্তির অর্থ প্রদানের জন্য। সংবাদ সম্মেলন না হওয়াতে তারা হতাশ। ওয়ালটনের হেড অব স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘আমরা এ ঘটনায় হতাশ। এই পারিপার্শ্বিকতা প্রত্যাশিত নয়। ফুটবলের উন্নয়নে প্রচার মাধ্যম বড় ভূমিকাই রেখে আসছে, আমরা আশা করি দ্রুত জটিলতা কেটে যাবে।’ বিশ্বস্ত সূত্রে জানা গেছে সংবাদ সম্মেলন না হওয়াতে অর্থ হস্তান্তর করেনি ওয়ালটন।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের