ফিরেই গোল করে রিয়ালকে জেতালেন বেল

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৫৩

ফিরেই গোল উদযাপন করলেন বেল তিন মাস পর মাঠে বীরের বেশে ফিরলেন গ্যারেথ বেল। গোড়ালির ইনজুরি কাটিয়ে রিয়াল মাদ্রিদে প্রত্যাবর্তনের ম্যাচে গোল করেছেন তিনি। শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে তার দল জিতেছে ২-০ গোলে। সান্তিয়াগো বার্নাব্যুতে যেটা ছিল রিয়ালের টানা অষ্টম লিগ ম্যাচ জয়। বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে থাকল জিনেদিন জিদানের শিষ্যরা।

রিয়ালের শুরুটা হয়েছিল ধীরগতির। তবে দল এগিয়ে যায় এক মাস পর একাদশে জায়গা পাওয়া আলভারো মোরাতার গোলে। ইসকোর মাপা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে ৩৩ মিনিটে ১-০ করেন মোরাতা। এর পর বেল তার ফেরাটা ঝলমলে করেন ৮৩ মিনিটে গোল করে। ২১ ম্যাচে রিয়ালের অর্জন ৫২ পয়েন্ট। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট বার্সেলোনার।

এ জয়ে রিয়াল নতুন ক্লাব রেকর্ড গড়ল। টানা ৪২তম ম্যাচে গোল করল মাদ্রিদের জায়ান্টরা। আগের ক্লাব রেকর্ডটি ছিল টানা ৪১ ম্যাচের, যেটা তিনবার (১৯৫২, ১৯৮৯ ও ২০১২) অর্জন করেছিল রিয়াল। কোনও লা লিগা ক্লাবের সবচেয়ে বেশি টানা ৪২ ম্যাচ গোলের রেকর্ড বার্সেলোনার (১৯৪২ থেকে ১৯৪৪ সাল)।

এদিকে কেভিন গামেইরোর ৫ মিনিটের হ্যাটট্রিকে স্পোর্তিং গিহনকে ৪-১ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৮০ থেকে ৮৫ মিনিট সময়ে সবগুলো গোল করেন গামেইরো। এর আগে ৪৬ মিনিটে কারাসকোর গোলে অ্যাতলেতিকো এগিয়ে গেলে সের্হিয়ো আলভারেসের গোলে সমতা ফেরায় স্বাগতিক স্পোর্তিং। সূত্র- ইএসপিএনএফসি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম