মেলবোর্নে ব্রাজিলকে স্বাগত জানাবে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৫

অস্ট্রেলিয়া ফুটবল দল কনফেডারেশনস কাপের আগে মেলবোর্নের মাঠ এমসিজিতে অস্ট্রেলিয়া এক প্রীতি ম্যাচ খেলতে স্বাগত জানাবে ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে।

ব্রাজিলের সঙ্গে সকারুদের ওই প্রীতি ম্যাচটি হবে আগামী ১৩ জুন। এর চারদিন আগে দক্ষিণ আমেরিকান জায়ান্টরা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। আর ৮ জুন সৌদি আরবের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ খেলে মুখোমুখি হবে তিতের শিষ্যদের।

বিশ্বের ২ নম্বর দলটির কাছে এর আগে নাস্তানুবাদ হয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৩ সালে ব্রাসিলিয়ায় ব্রাজিলের বিপক্ষে ৬-০ গোলে উড়ে যায় তারা। একই বছর কোচ হোলগার ওসিয়েককে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন বরখাস্ত করার পেছনে ওই ফলটি অন্যতম কারণ ছিল।

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটির পরদিনই কনফেডারেশনস কাপ খেলতে রাশিয়ায় উড়াল দেবে অস্ট্রেলিয়া। যেখানে ১৯ জুন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে মোকাবিলা করবে তারা। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের