টিসি-পোচেওন ফাইনাল শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৭, ২০:৩৫আপডেট : ০২ মার্চ ২০১৭, ২০:৩৯

 টিসি-পোচেওন ফাইনাল শুক্রবার শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের ফাইনালে শুক্রবার শিরোপা জয়ের যুদ্ধে মাঠে নামবে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব ও দক্ষিণ কোরিয়ার পোচেওন সিটিজেন এফসি।  বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে ত্রিশ হাজার ডলার প্রাইজ মানির এই ফাইনাল।

ফাইনাল নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে টিসি স্পোর্টস ক্লাবের কোচ মোহাম্মদ নিজাম অবশ্য এই ম্যাচ নিয়ে অতি আত্মবিশ্বাসী হতে চান না, ‘এটি অন্য সব ম্যাচের মতো নয়, ফাইনাল মানেই কঠিন এক ম্যাচ, আমরা শিরোপার দিকেই তাকিয়ে আছি। আর আমি ‘ফেভারিট ও আন্ডারডগ’ তত্ত্বে বিশ্বাস করি না। সবকিছু নির্ভর করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ওপর। যদি পরিকল্পনা কাজ না করে তাহলে দল হেরে যাবে। আমি আত্মবিশ্বাসী হতে চাই তবে অতি আত্মবিশ্বাসী হতে চাই না।’  

পোচেওনকে শক্তিশালী প্রতিপক্ষ দাবি করে নিজাম আরও বলেন, ‘তার খেলোয়াড়দের সবচেয়ে বড় মোটিভেশন হলো বিদেশের মাটিতে প্রথম শিরোপা জয়ের স্বাদ নেওয়া।’

উল্টোদিকে পোচেওন কোচ কিম জে ইয়ং অবশ্য সহজভাবেই পথ চলতে চান, ‘কাল ফাইনাল, ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছিলাম। আর শিরোপার এত কাছে এসে আমরা তা হাতছাড়া করতে চাই না। টিসি শক্তিশালী প্রতিপক্ষ, আমি তাদের গ্রুপ ম্যাচগুলো দেখেছি, গ্রুপ পর্বে তারা আমাদের সঙ্গে ১-১ ড্র করেছিল। আমরা তাদের শক্তি ও সামর্থ্য জানি। তবে ফাইনালে টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ, আমরা তা দিয়েই ব্যবধান গড়ার চেষ্টা করবো।’

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি না থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন তিনি।   

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম