টেস্ট দলে জিতান-নিশামকে ডাকল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১৩:১১আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৩:১১

জিমি নিশাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী সপ্তাহের টেস্ট সিরিজ সামনে রেখে প্রথম ম্যাচের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বাঁহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল বাঁক খাওয়ানোর পারদর্শীতার কারণে ডাক পেয়েছেন অফ স্পিনার জিতান প্যাটেল। এছাড়া দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার জিমি নিশামকে। ৮ মার্চ ডানেডিনে হবে প্রথম টেস্ট।

গত বছরের নভেম্বরে কোচ মাইক হেসনের জরুরি ডাক পেয়েই দেশে ফেরেন জিতান। প্রায় চার বছর পর টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। আর এবার ঘরের মাঠে তার টেস্ট জার্সি পরার সম্ভাবনা দাঁড়াল ২০১০ সালের মার্চের পর।

২৬ বছর বয়সী নিশাম ইন্দোরে ৭১ রান করেছিলেন। এর পর ধারাবাহিকতার পরিচয় দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ইনিংসে ১১৩ রান আসে নিশামের ব্যাটে।

বাঁহাতি সিমার নেইল ওয়াগনার সফলভাবে আঙুলের চোট কাটিয়ে উঠেছেন। দলে তার জায়গা অক্ষুণ্ন আছে। পেসার ম্যাট হেনরি ও ব্যাটসম্যান ডিন ব্রাউনলিকে বাদ দেওয়া হয়েছে।

নিউজিল্যান্ড- কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডিন গ্রান্ডহোম, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, জিতান প্যাটেল, জিত রাভাল, মিচেল স্যন্টনার, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও বিজে ওয়াটলিং। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান