‘ঘাতক’ নেইমারের জীবনের সেরা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৭, ২০:২৩আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২০:২৮

‘ঘাতক’ নেইমারের জীবনের সেরা ম্যাচ দরকার আরও তিন গোল, হাতে সময় মাত্র ৮ মিনিট। গোলের এই হিসাব সময়ের সঙ্গে মিলিয়ে অসাধ্যকে সাধন করলেন নেইমার। বলতে গেলে তার অসাধারণ পারফরম্যান্সেই চ্যাম্পিয়নস লিগে টিকে আছে বার্সেলোনা।

৪-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে এই ব্যবধান টপকে ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। তাতে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয় লুই এনরিকের দলের। অসম্ভবকে সম্ভব করা এই ম্যাচকে ‘জীবনের সেরা ম্যাচ’ হিসেবে দেখছেন নেইমার।

পারফরম্যান্সের দিক থেকেও হয়তো বার্সেলোনা ক্যারিয়ারের সেরা ম্যাচ খেললেন ব্রাজিলিয়ান তারকা বুধবার রাতে। গোটা ম্যাচে অসাধারণ পারফরম করা নেইমার শেষ ৮ মিনিটে করলেন দুই গোল, সঙ্গে সের্হিয়ো রবার্তোকে দিয়ে ইনজুরি টাইমের শেষ মিনিটে করালেন এক গোল, যে গোলেই অলৌকিকভাবে চ্যাম্পিয়নস লিগে টিকে থাকে কাতালানরা। রুপকথার জন্ম দেওয়া অবিশ্বাস্য এই ম্যাচটি নেইমারের কাছে, ‘আমার খেলা জীবনের সেরা ম্যাচ। সেটা যেমন ইতিহাসের কারণে, তেমনি দলের পারফরম্যান্সের লেভেলের কারণেও। ভীষণ খুশি, অসাধারণ এক মুহূর্ত।’

পিএসজির বুকে ছুরি বসিয়ে তাদের বিদায় করে দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিশ্বাস করেন বার্সেলোনার পক্ষে সব কিছুই সম্ভব। তার মতে, এই বিশ্বাসটাই তাদের পৌঁছে দিয়েছে কাঙ্খিত গন্তব্যে, ‘আমরা জানতাম এই দলটা সব কিছু করতে পারে, যে কোনও প্রতিকূল অবস্থা পেরিয়ে যেতে পারবে। খেলোয়াড় হিসেবে আমাদের বিশ্বাস ছিল আমাদের পক্ষে সম্ভব।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি