যুক্তরাষ্ট্রে বার্সা-রিয়ালের এল ক্লাসিকো জুলাইয়ে

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০১৭, ১৩:১৫আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৩:১৫

যুক্তরাষ্ট্রে বার্সা-রিয়ালের এল ক্লাসিকো জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকো।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই উত্তেজনায় ঠাঁসা। এবার দুই দলের ধ্রুপদী লড়াই গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে পারবে আমেরিকানরা। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপের অংশ হিসেবে আগামী ২৯ জুলাই মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট।

নিজেদের ইতিহাসে বার্সা ও রিয়াল স্পেনের বাইরে একবারই কেবল মুখোমুখি হয়েছিল: ভেনেজুয়েলায় ১৯৮২ সালের এক ম্যাচে। ভিসেন্তে দেল বস্কের গোলে ১-০ তে জিতেছিল রিয়াল।

দুই ক্লাবের সর্বশেষ লড়াইয়ে লা লিগায় ১-১ গোলের ড্র হয়েছিল গত ডিসেম্বরে। দুই স্প্যানিশ জায়ান্টের পরের ম্যাচ ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে। এর পর নতুন মৌসুমের নির্ধারিত প্রথম এল ক্লাসিকোটি হবে মিয়ামিতে। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের