হেরেও সন্তুষ্ট আবাহনী কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৭, ২০:৫১আপডেট : ১৪ মার্চ ২০১৭, ২১:১১

হেরেও সন্তুষ্ট আবাহনী কোচ এএফসি কাপের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে ২-০ গোলে হারলেও খেলোয়াড়দের চেষ্টার প্রশংসা করেছেন আবাহনীর সার্বিয়ান কোচ দ্রাগো মামিচ। 

ম্যাচ শেষে মামিচ বলেছেন, ‘দলের খেলায় আমি সন্তুষ্ট। খুবই অল্প প্রস্তুতির সময় পেয়েছি আমরা।’

বিদেশি খেলোয়াড় কম হওয়ায় আফসোস আছে তার, ‘ওদের চার জন বিদেশি, আমাদের তিন জন। আমাদেরও চার জন থাকলে আরও বেশি সুবিধা পেতাম। তবে ওদের দলে বিদেশিরা সবাই জাতীয় দলের। তারাই ব্যবধান গড়েছে।’ 

মাজিয়ার মেসিডোনিয়ান কোচ মারজান সেকুলভস্কি তার পরিকল্পনা সফল বললেন, ‘আমাদের পরিকল্পনা ছিল প্রথমে গোল আদায় করা। তবে গোল করে ডিফেন্সে যাওয়ার লক্ষ্য ছিল না। আবাহনীর পরিকল্পনার জন্য ডিফেন্স করতে হয়েছে। দ্বিতীয়ার্ধে পরিকল্পনা ছিল প্রতি আক্রমণে গোল করা। তিন পয়েন্ট পেয়ে দেশে ফিরতে পেরে সন্তুষ্ট।’

আবাহনীর পরের ম্যাচ ৪ এপ্রিল কলকাতার রবীন্দ্র সরবরে প্রতিপক্ষ মোহনবাগান।আবাহনী বিপক্ষে মালদ্বীপের মাজিয়া হোম ম্যাচ খেলবে ১৭ মে।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম