ম্যানইউ জিতলেও ড্র করেছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০১৭, ১১:৫৫আপডেট : ২০ মার্চ ২০১৭, ১২:১২

ম্যানইউ জিতলেও ড্র করেছে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করেছে ম্যানচেস্টার সিটি। মিডলসবোরোকে ৩-১ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। আর লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানসিটি।

এদিন আক্রমণ প্রতিআক্রমণে ভরপুর ছিল ম্যানসিটি ও লিভারপুলের খেলা। দুই দলই খেলার ধারায় সুযোগ নষ্ট করেছে বেশ কয়েকটি। আর এই ধারাতেই দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফিরমিনোর ওপর বুট তুলে দেন গায়েল ক্লিশি। আর তাতেই স্পট কিক পায় তারা।

অবশ্য ৬৯ মিনিটে সমতায় ফিরে ম্যানসিটি। দলকে বাঁচান সার্হিও আগুয়েরো। এরমধ্য দিয়ে প্রিমিয়ার লিগে টানা ৫ খেলায় গোলের স্বাদ পেলেন তিনি।    

এদিকে মিডলসবোরোকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ম্যানইউ। ম্যানইউর পক্ষে তিনটি গোল করেন ফেলাইনি (৩০ মিনিট), লিংগার্ড (৬২ মিনিট) ও ভ্যালেন্সিয়া (৯০+৩ মিনিট)। যদিও ৭৭ মিনিটে একটি গোল শোধ করেন গেস্তেদে।

পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। আর সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে চেলসি।

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম