মোহনবাগানের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে চিন্তিত আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৭, ২০:২২আপডেট : ২৯ মার্চ ২০১৭, ২০:২২

মোহনবাগানের বিপক্ষে আক্রমণভাগ নিয়ে চিন্তিত আবাহনী এএফসি কাপে ‘ই’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী মোহনবাগানের বিপক্ষে খেলার জন্য রবিবার কলকাতার উদ্দেশে দেশ ছাড়বে ঢাকা আবাহনী। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি হবে ৪ এপ্রিল।

গত ১৪ মার্চ ঢাকায় মালদ্বীপের মাজিয়া এফআরসির বিপক্ষে ২-০ গোলে হারা আবাহনীর জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। মোহনবাগানও তাদের প্রথম ম্যাচে স্বদেশী এফসি বেঙ্গালুরুর বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ায় কলকাতার রবীন্দ্র সরোবরে জয়ের জন্য থাকবে মুখিয়ে। আর বিষয়টি ভালোভাবেই জানেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, ‘আমরা আমাদের রক্ষণভাগ ও আক্রমণভাগ নিয়ে কাজ করেছি, মাজিয়ার বিপক্ষে যে ভুলগুলো করেছিলাম, তা শোধরানোর চেষ্টা করেছি। তবে আমরা আক্রমণভাগ নিয়েই বেশি চিন্তিত, কারণ গোলের সুযোগ তৈরি করেছি কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতা কাটাতে পারিনি।’

বাংলাদেশ দলের ম্যানেজার আরও বললেন, ‘এর মাঝে আমরা ঢাকায় থাকা বিদেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত একাদশের বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। সেটিতে ১-১ গোলে ড্র করেছি। আমাদের উদ্দেশ্য ছিল শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা। কারণ নিজ মাঠে মোহনবাগান তেতে থাকবে জয়ের জন্য।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী