মেসির শাস্তি কমানোর আশ্বাস নতুন এএফএ প্রেসিডেন্টের

স্পোর্টস ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ১৩:৫৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৩:৫৪

ক্লাউদিও তাপিয়া লিওনেল মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নে বড় ধরনের ধাক্কা। তার শাস্তি কমাতে পদক্ষেপ নেওয়াই এখন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জন্য গুরুত্বপূর্ণ কাজ। নবনির্বাচিত প্রেসিডেন্ট সেই লক্ষ্যেই কাজ শুরু করবেন।

গত বুধবার ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউদিও তাপিয়া। দীর্ঘদিনের প্রেসিডেন্ট হুলিও গ্রান্দোনা ২০১৪ সালে মারা যান। তার স্থলাভিষিক্ত লুইস সেগুরা গত বছরের জুনে প্রতারণার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন। প্রায় এক বছর পর সেই পদটি স্থায়ীভাবে পূরণ করলেন তাপিয়া ৪৩ ভোটের মধ্যে ৪০টি পেয়ে।

তাপিয়া প্রেসিডেন্ট পদটি এমন সময়ে পেলেন যখন মেসির চার ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে চারদিক আলোচনা। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে আর মাত্র চার ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা, যার তিনটিতে থাকবেন না মেসি।

আর এটি মাথায় রেখে তাপিয়া বলেছেন, ‘মেসির দুশ্চিন্তা করার দরকার নেই। তার নিষেধাজ্ঞা কমাতে আমরা যা করা দরকার সেটা করব। এ শাস্তিটা অন্যায়।’

মেসি কি ভরসা করতে পারেন নতুন প্রেসিডেন্টের উপর? সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম