‘সেঞ্চুরি’র অপেক্ষায় নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১৯:১১আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:১১

নেইমার লিওনেল মেসির মতো মহাতারকার ছায়ায় ঢাকা পড়ার শঙ্কা ছিল। কিন্তু প্রতিভার দ্যুতি ছড়িয়ে নেইমার আজ বার্সেলোনার অন্যতম ভরসা। বার্সার জার্সিতে এটা তার চতুর্থ মৌসুম। এর মধ্যেই দুর্দান্ত এক অর্জনের সামনে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।

আর একবার লক্ষ্যভেদ করলে কাতালানদের হয়ে শততম গোলের আনন্দে মেতে উঠবেন নেইমার। আজ রাতেই হয়ে যেতে পারে যে অর্জন। কারণ স্প্যানিশ লা লিগায় গ্রানাদার মাঠে বার্সেলোনা খেলতে নামবে আজ।

২০১৩ সালে ব্রাজিলের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। প্রথম মৌসুমে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি, ৪১ ম্যাচ খেলে করেছিলেন ১৫টি গোল। তবে পরের মৌসুমেই জ্বলে ওঠেন দুর্দান্তভাবে। ২০১৪-১৫ মৌসুমে ৫১টি ম্যাচ মাঠে নেমে নেইমার লক্ষ্যভেদ করেছিলেন ৩৯ বার। সেবার বার্সেলোনার ‘ট্রেবল’ জয়ে (লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ) তার বিশাল অবদান ছিল।

২০১৫-১৬ অর্থাৎ গত মৌসুমেও নেইমারের দ্যুতিতে উদ্ভাসিত ছিল বার্সা। ওই মৌসুমে ৪৯ ম্যাচ তিনি করেছিলেন ৩১ গোল। এবারও তার ‘জাদু’তে সম্মোহিত প্রতিপক্ষ। এ মৌসুমে ১৪ বার জালে বল পাঠিয়ে বার্সার জার্সিতে গোলের ‘সেঞ্চুরি’র সামনে দাঁড়িয়ে তিনি।

/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি