সমালোচনাকে পাত্তা দেন না মেসি

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ২০:১১আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২০:১৮

সমালোচনাকে পাত্তা দেন না মেসি কোপা আমেরিকা ফাইনালের পর অবসরের ঘোষণা দেওয়া মেসি আর্জেন্টিনার জার্সিতে ফিরেছেন অনেক আগেই। যদিও অবসর ভাঙার পর মেক্সিকান ম্যাগাজিন ‘স্কয়ার’-এ প্রথমবার মুখ খুললেন বার্সেলোনা তারকা। যেখানে জানিয়েছেন, সমালোচকদের পাত্তা দেন না তিনি একেবারেই।

দিন কয়েক আগে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়েছিলেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ঘরের মাঠে চিলির বিপক্ষে প্রথম ম্যাচটি তার গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। যদিও ওই ম্যাচেই রেফারির সঙ্গে ‘বাজে’ ব্যবহার করায় চার ম্যাচ নিষিদ্ধ হন বার্সেলোনা তারকা। যাতে খেলা হয়নি বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া আর্জেন্টিনাও ম্যাচটি যায় হেরে। এই ম্যাচে মেসি থাকলে নিশ্চিতভাবেই আবার সমালোচনার ঝড় উঠতো তার ওপর। অতীতে যেমনটা দেখা গেছে ২০১৪ বিশ্বকাপ কিংবা ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল হারের পর। প্রতিনিয়ত সমালোচনায় বিদ্ধ মেসি অবশ্য এই সব বিষয়কে পাত্তা দেন না একেবারেই।

ভক্তদের চাওয়া বোঝেন তিনি খুব ভালোভাবেই, কারণ তিনি নিজেও যে জাতীয় দলের জার্সিতে ট্রফি জেতার জন্য পাগল। মেক্সিকান ম্যাগাজিনটিতে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন সেটাই, ‘আমি বুঝি, মানুষজন সবসময় আমাদের কাছ থেকে জয় চায়। তাদের চাওয়া হলো আমরা যেন ট্রফি দিতে পারি। শুধু তারা কেন হবে; আমরা যারা জাতীয় দলে খেলি, প্রত্যেকেই শিরোপা জিততে চাই।’ এরপরই বললেন সমালোচকদের নিয়ে কথা, ‘সমালোচকরা আমাকে নিয়ে যা বলে, আমি আসলে সেগুলোতে পাত্তা দেইনি। কারণ কী ঘটছে, সে সম্পর্কে আমি খুব ভালোই জানি।’

জাতীয় দলের জার্সিতে মেসির একমাত্র সাফল্য ২০০৮ সালের অলিম্পিক। বেইজিংয়ের ওই আসরে ফুটবল থেকে সোনা জিতেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে জেতা পদকটি মেসির কাছে সেরা সাফল্য, ‘ওই জয়ের মূল্যটা আমার কাছে সবচেয়ে বেশি। কেননা এটা এমন একটা টুর্নামেন্ট, যেখানে হয়তো আপনি জীবনে একবার খেলার সুযোগ পাবেন।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম