‘মেসি এখনও চমকে দিচ্ছে আমাদের’

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ২০:৪৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২১:১৫

মেসিতে মুগ্ধ ইনিয়েস্তা জোড়া গোল দিয়ে বার্সেলোনার জার্সিতে ফিরেছেন লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সে প্রায় প্রতি ম্যাচেই তিনি চমকে দেন ফুটবল বিশ্বকে। শুধু ফুটবলপ্রেমিদের কেন, খোদ বার্সেলোনা সতীর্থরাও অবাক হয় তার ধারাবাহিকতা দেখে।

সেই ছোট্ট বয়স থেকে মেসি খেলে চলেছেন বার্সেলোনা জার্সিতে। যুব দল পেরিয়ে মূল দলে খেলছেন তাও এক যুগের বেশি সময় ধরে। বর্তমানে যাদের সঙ্গে খেলছেন, সেই তাদের সঙ্গেও তো কম দিন হলো না খেলার। আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে খেলছেন তো ক্যারিয়ারের শুরু থেকেই। সেই তিনিও কিনা এখনও অবাক হন মেসির পারফরম্যান্স দেখে। সেভিয়ার বিপক্ষে জোড়া গোল করা মেসিতে মুগ্ধ বার্সেলোনা অধিনায়ক এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এমনটাই।

সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনা জিতেছে ৩-০ গোলে। সুয়ারেসের লক্ষ্যভেদে শুরু হওয়া গোলোৎসবে পরে দুইবার নাম লিখিয়েছেন মেসি। তাতে চলতি লা লিগায় আর্জেন্টাইন অধিনায়ক নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন ২৭-এ। সবমিলিয়ে এবারের মৌসুমে মেসির গোল ৪৩টি। প্রতি মৌসুমেই প্রতিপক্ষদের গোলবন্যায় ভাসানো এই ফরোয়ার্ডকে নিয়ে ইনিয়েস্তা বললেন, ‘লিও অনন্য এক খেলোয়াড়। ওর মতো না কেউ আছে, না কেউ কখনও আসবে।’ পাঁচবারের ব্যালন ডি’অরের খেলা দেখে এখনও অবাক হন তিনি, ‘সবচেয়ে দর্শনীয় ব্যাপার হলো বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, অথচ ও ঠিকই আগের মতোই অবাক করে চলেছে আমাদের। ক্লাবের (বার্সেলোনার) ভাগ্য যে, ও এখানে আছে।’ গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম