ফুটবল বিশ্বে রোমাঞ্চের রেণু ছড়ানো মাদ্রিদ ডার্বির সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না তার রূপে। নিজেকে ফিরে পাওয়ার জন্য পতুর্গিজ যুবরাজের এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!
‘বিশ্বের সেরা ডার্বি’-শিরোনাম করেছে ‘মার্কা’। ‘মাদ্রিদ ডার্বি’ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিকের শিরোনামটি কতটা সত্য, সেটা ২০১৪ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালই প্রমাণ। ইউরোপের কোনও দেশের কোনও শহরের দুই ক্লাবের ফাইনাল খেলার নজির প্রথম ও একমাত্র স্থাপন করেছে মাদ্রিদের দুই ক্লাব-রিয়াল ও অ্যাতলেতিকো। তাদের মুখোমুখি লড়াই তাই থাকে উত্তেজনায় ঠাসা। ফুটবল বিশ্বে রোমাঞ্চের রেণু ছড়ানো এই লড়াইয়ের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না তার রূপে। নিজেকে ফিরে পাওয়ার জন্য পতুর্গিজ যুবরাজের এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে!
অ্যাতলেতিকোর বিপক্ষে খেলা মানেই রোনালদোর গোলোৎসব। সবশেষ ডার্বিটাই ধরুন না, প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলা রোনালদোর সেরা ম্যাচ হিসেবে বিবেচনা করা হয় ভিসেন্তে কালদেরনের যে ম্যাচটিকে। হ্যাটট্রিক তো হয়েছেই, আরও দুই-একটা গোল তার নামের পাশে থাকলে অবাক হওয়ার ছিল না। সেই রোনালদোই গত কিছুদিন ধরে নেই চেনা ছন্দে। গোল যে পাচ্ছেন না, তা নয়, তবে রোনালদোসুলভ খেলা দেখতে পাচ্ছে না ফুটবলপ্রেমিরা।
গোলের গড় হিসাব করলে ২০০৯-১০ মৌসুমের পর এমন খারাপ সময় যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গারের। ৩৫ ম্যাচে ২৬ গোল, যে কোনও খেলোয়াড়েরই জন্যই বিশাল কিছু; কিন্তু খেলোয়াড়টা যখন রোনালদো, তখন দেখতে একটু বেমানান লাগেই।
কালদেরনে লা লিগার মাদ্রিদ ডার্বিতে নামার আগে অস্বস্তি বাড়াতে পারে তার গত কয়েক ম্যাচের পরিসংখ্যানও। লিগের সবশেষ দুই ম্যাচে গোল পাননি রোনালদো, লেহানেসের বিপক্ষে তার না খেলা ম্যাচটি ধরলে সংখ্যা তিন। গোলের এই খরা কাটানোর জন্য হয়তো বেছে তিনি নেবেন প্রিয় মঞ্চ মাদ্রিদ ডার্বি। রিয়াল-অ্যাতলেতিকোর উত্তেজনাকর এই লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতা কিন্তু পতুর্গিজ যুবরাজই। রিয়ালের প্রতীক ধরা হয় যাকে, সেই আলফ্রেদো দি স্তেফানোকেও ছাড়িয়ে গেছেন রোনালদো। ডার্বির ২৬ ম্যাচে তার গোল সংখ্যা ১৮।
একে প্রিয় উপলক্ষ, এর ওপর আবার সবশেষ মাদ্রিদ ডার্বির হ্যাটট্রিকের অনুপ্রেরণা-দুয়ে মিলে বাংলাদেশ সময় শনিবার রাত ৮-১৫ মিনিটে শুরু হওয়া লড়াইয়ে ‘আসল’ রোনালদোকেই হয়তো যাবে দেখা! মার্কা
/কেআর/








